Weather Update: ৫০ কিলোমিটার বেগে ঝড়, সাথে শিলাবৃষ্টি। রাজ্যবাসীকে সুখবর দিল হাওয়া অফিস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল সকাল থেকে নামতে শুরু করেছিল পারদ। দুপুরের মধ্যে আকাশ হয়ে উঠেছিল মেঘলা। বিকেলেই কোথাও কোথাও হাল্কা-মাঝারি, কোথাও ছিঁটেফোঁটা বৃষ্টি শুরু হয়। সেই ধারা অব্যাহত থাকে সন্ধ্যের পরেও। ফলে একধাক্কায় গরম কমেছ ১১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সেই পরম্পরা অব্যাহত রয়েছে আজকেও। তবে আজ আরও কিছুটা আনন্দের খবর দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুনঃ ১০০ বছর পর টাইটানিকের মেনু ভাইরাল হল! কি কি ছিল মেনু তে?

rain 3

বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৩ ডিগ্রি স্পর্শ করায় দেশের মধ্যে উষ্ণতম স্থানের তকমা পেয়েছিল বাঁকুড়া। তা এদিন কমে হয়েছে ৩৭.৫ ডিগ্রি। কয়েকটি জায়গা ছাড়া দক্ষিণবঙ্গের সর্বত্র সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির নীচে চলে এসেছে। ফলে স্বস্তিতে গোটা বাংলা। আবহাওয়াবিদরা বলছেন, উষ্ণ ও শুষ্ক উত্তর-পশ্চিমী বাতাসের দাপট কমার জেরেই পারদ নিম্নমুখী। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

ভিডিও দেখুনঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে কিভাবে সামনে এল অভিষেকের নাম? নেপথ্যে কে? rain 1

অর্থাৎ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে সাতদিনের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহ পরিস্থিতি আপাতত বিরতি নিল। এই মুহূর্তে রাজ্যে দু’টি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়। তার মধ্যে একটি উত্তরবঙ্গ থেকে ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত। এর ফলে দুই বঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও আজ, রবিবার হাল্কা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। কাল থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়েই বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ঘণ্টায় সর্বোচ্চ ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

৫০ কিলোমিটার বেগে ঝড়, সাথে শিলাবৃষ্টি। রাজ্যবাসীকে সুখবর দিল হাওয়া অফিস।

rain 2

আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঝড়-বৃষ্টির মাত্রা কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা বলা হলেও উত্তরবঙ্গে ভারী বর্ষণ, শিলাবৃষ্টি, সঙ্গে ঝোড়া হাওয়ার পূর্বাভাস শুনিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রবিবার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন