নজরবন্দি ব্যুরোঃ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই দেশকে ডিজিটালাইজেশনের পথে হেঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনেছেন ক্যাসলেস সিস্টেমও। প্রজুক্তিতে অনেকটাই এগিয়ে গিয়েছে দেশ। আত্মনির্ভর হওয়ার স্লোগান সামনে রেখে দেশবাসী কে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই আত্মনির্ভর ভারতে খেই হারালেন ‘টেলিপ্রম্পটার নির্ভর’ মোদী! বিপর্যয় আর কাকে বলে!
আরও পড়ুনঃ বিমানে যাতায়তের ক্ষেত্রে নয়া নিয়ম, করোনা সংক্রমণ রুখতে কড়া হচ্ছে রাজ্য


বিশ্ব অর্থনৈতিক মঞ্চের ‘দাভোস অ্যাজেন্ডা সামিটে’ সোমবার যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মাধ্যম ছিল ভার্চুয়াল। সেখানে ভাষণ দিতে দিতে আচমকাই থেমে যান প্রধানমন্ত্রী। ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা, ভাষণ মুখস্ত ছিলনা, মোদী ভাষণ দিচ্ছিলেন ‘টেলিপ্রম্পটার (টিপি)’ দেখে। সেটা বিগড়ে যাওয়াতেই মাঝপথে থেমে যেতে হয়েছে প্রধানমন্ত্রীকে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও সরকারি তরফে টেলিপ্রম্পটার বিগড়ে যাওয়ার সত্যতা স্বীকার করা হয়নি।

আসলে টেলিপ্রম্পটার হল এমন একটি যন্ত্র যেটা দেখলে অনেকটা স্বচ্ছ কাঁচের মত লাগে। কিন্তু এই যন্ত্রের সামনে দাঁড়িয়ে থাকা ব্যাক্তি পরিষ্কার ভাবে দেখতে পান স্ক্রিনে ফুটে ওঠা ছবি বা লেখা। যেমনভাবে যাত্রা বা নাটকে প্রম্পটার থাকে, অর্থাৎ একজন পাঠ পড়ে দেয় তা শুনে অভিনেতা অভিনয় করেন মঞ্চে, বলেন ডায়লগ। এই যন্ত্রও সেই একই কাজ করে। শুধু শব্দ এখানে শোনা যায়না, দেখা যায়।


আত্মনির্ভর ভারতে খেই হারালেন ‘টেলিপ্রম্পটার নির্ভর’ মোদী, বেনজির কটাক্ষ রাহুলের!

ওয়াকিবহাল মহলের ব্যাখ্য, নরেন্দ্র মোদী ‘দাভোস অ্যাজেন্ডা সামিটে’ বক্তব্য রাখার সময় বক্তব্য রাখছিলেন এই টেলিপ্রম্পটার দেখে। কিন্তু মাঝপথে যন্ত্র বিগড়ে যাওয়ায় স্ক্রিন থেকে সরে যায় বক্তব্য, ব্যাস থমকে যান মোদী। ঘটনার জেরে চরম কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। তিনি ট্যুইটে লিখেছেন, মোদী এতই মিথ্যে বলছিলেন যে টেলিপ্রম্পটারও তা সহ্য করতে পারেনি!







