নজরবন্দি ব্যুরো: চলতি মাসেই আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে সুদূর মার্কিন মুলুকে পাড়ি দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরেই আমেরিকার ২০ টি প্রথম সারির কোম্পানির মালিকদের সাথে বৈঠক করবেন তিনি। সাক্ষাতটি হবে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে। উপস্থিত থাকবেন প্রায় ১,৫০০ জন অভিবাসী এবং শিল্পপতিরা। মনে করা হচ্ছে, দেশে বাণিজ্যের অগ্রগতির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: যৌন হেনস্থার কোনও প্রমাণ মেলেনি, ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা খারিজের আর্জি দিল্লি পুলিশের


সূত্রের খবর, মাস্টারকার্ড, অ্যাকেঞ্চার, কোকোকোলা, অ্যাডোব এবং ভিসার মতো নামজাদা কোম্পানির মালিকদের সাথে আলাদা আলাদা করে দেখা করবেন নরেন্দ্র মোদী। থাকবেন ২১-২৪ জুন পর্যন্ত। বলা যেতে পারে, মোদীই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেবার ডাক পেয়েছেন। পাশাপাশি, ভারত তিনশো কোটি ডলার মূল্যের তিরিশটি হামলাকারী ড্রোন কেনার চুক্তি করবে আমেরিকার সঙ্গে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, মোদীর এবারের মার্কিন সফরের গুরুত্ব ‘ঐতিহাসিক’।

প্রসঙ্গত, আমেরিকাতে ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। প্রথমে হোয়াইট হাউসে ডিনার সেরে মিশরের প্রধানমন্ত্রী আব্দেল ফাত্তাহ এল-সিসি-র সঙ্গে দেখা করবেন। আর তার ঠিক মাঝের সময়টাতেই সেরে নেবেন শিল্পপতিদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকটি।

অন্যদিকে, আমেরিকাও জানিয়েছে, তাঁরা মোদীকে স্বাগত জানাতে একেবারে প্রস্তুত। নিউ জার্সির এক রেস্তঁরা প্রধানমন্ত্রীর জন্য তৈরী করতে চলেছে বিশেষ ‘মোদী থালি’। সব মিলিয়ে নরেন্দ্র মোদীর মার্কিন সফর যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এ বিষয়ে কোনও সন্দেহ নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল।


বাণিজ্যের সন্ধানে মার্কিন মুলুক! একাধিক শিল্পপতির সঙ্গে বৈঠকের পরিকল্পনা মোদীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



