শপথের পর ‘নরমপন্থী’ মোদি, বিরোধীদের দিলেন ‘বিশেষ’ গুরুত্ব

নতুন সংসদ ভবনে সোম ও মঙ্গলবার সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান। এদিন সাংসদ হিসেবে প্রথমে শপথ নিলেন নরেন্দ্র মোদি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সোমবার থেকে শুরু হল অষ্টাদশ লোকসভা। ভোট পর্ব মিটে যাবার পর এটাই প্রথম বিশেষ অধিবেশন। সংসদের একজন সদস্য হিসাবে শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে লোকসভার দলনেতা ঘোষণা করলেন প্রোটেম স্পিকার ভতৃহরি মহতাব। মঙ্গলবার পর্যন্ত সমস্ত সাংসদেরা শপথ নেবেন। এদিকে শপথের পর ভাষণ দিলেন নরেন্দ্র মোদি। কী বললেন তিনি?

আরও পড়ুন: বদলে যাচ্ছে শেষ মেট্রোর সময়! জানুন নতুন সময়

এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। শরিকদের সমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য দেশের মসনদে বসেছেন নরেন্দ্র মোদি। আর এদিন মোদির ভাষণে কিছুটা নমনীয় সুর পাওয়া গেল। গুরুত্ব দিলেন বিরোধীদের। তিনি বললেন, “আমি চাই, বিরোধীদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে। গণতন্ত্রকে মজবুত করার জন্য বিরোধীদের শক্তিশালী হওয়া খুব প্রয়োজন। আপনাদের মূল্যবান মতামত আমাদের কাজে সাহায্য করবে। সংসদে স্লোগান নয়, মতামত চাই।”

শপথের পর 'নরমপন্থী' মোদি, বিরোধীদের দিলেন 'বিশেষ' গুরুত্ব

সঙ্গে আবার অতীতকে স্মরণ করে কংগ্রেসকে কটাক্ষ করলেন মোদি। তাঁর কথায়, ‘‘৫০ বছর আগে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেটা দেশের অন্ধকার অধ্যায়। গণতন্ত্রের উপর কালো দাগ। আর কখনও সেই আঁধার নেমে আসবে না এই দেশে।”

শপথের পর ‘নরমপন্থী’ মোদি, বিরোধীদের দিলেন ‘বিশেষ’ গুরুত্ব

শপথের পর 'নরমপন্থী' মোদি, বিরোধীদের দিলেন 'বিশেষ' গুরুত্ব

প্রোটেম স্পিকার নিয়ে অধিবেশন শুরুর আগে থেকেই বিতর্ক চলছে। ভর্তৃহরি মোহতাবকে স্পিকার হিসাবে মেনে নিতে নারাজ ছিলেন বিরোধীরা। তাঁদের দাবি ছিল, সংসদের নিয়ম ভঙ্গ করছে এনডিএ। নিয়মানুযায়ী, সবচেয়ে বর্ষীয়ান সাংসদকে এই দায়িত্ব দেওয়া উচিৎ ছিল। সেক্ষেত্রে দাবিবার ছিলেন, কংগ্রেসের আটবারের সাংসদ কে সুরেশ। যদিও তা হয়নি। এদিন ১০টা নাগাদ প্রোটেম স্পিকার হিসেবে বিজেপির ভতৃহরি মহতাবকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনিই সাংসদদের শপথ পাঠে তত্ত্বাবধান করছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত