‘২৩ জানুয়ারি বাংলায় আসছি’, অধীরকে ফোনে জানালেন নরেন্দ্র মোদি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২৩ জানুয়ারি বাংলায় আসছি, জল্পনা ছিলই এবার সেই বিষয়ে শিলমোহর লাগালেন খোদ দেহের প্রধানমন্ত্রী। লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীকে টেলিফোনে বাংলায় আসার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর যা একেবারে অবাক করার বিষয়। নতুন বছরের শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন বহরমপুরের সাংসদ।

আরও পড়ুন: ‘বিজেপি মারলে আমরাও তার পাল্টা দেব’, হুঙ্কার জ্যোতিপ্রিয়র।

একইসঙ্গে জানাতে চেয়েছিলেন অস্ট্রেলিয়া থেকে কয়লা নিয়ে আসতে গিয়ে ভারতের নাবিকরা আটকে পড়েছেন চিনে। তাঁদের উদ্ধার করার ব্যবস্থা করা হোক। উদ্যোগ নিক ভারত সরকার। এই খবর দিয়ে প্রধানমন্ত্রীকে অবগত করতে চেয়েছিলেন।

শোনা যাচ্ছে, সেই সময়ে ফোনের অপর প্রান্ত থেকে প্রধানমন্ত্রী তাঁকে কথোকথনের সময় এ কথা জানান। বলতে গেলে, কেন্দ্রীয় রাজনীতিতে যেখানে বিজেপি ও কংগ্রেসের সাপে নেউলে সম্পর্ক। সেখানে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীর এই সৌজন্যতা বোধ আলাদা মাত্রা পাবে রাজনীতির ইতিহাসে। যদিও রাজনৈতিক মহলের একাংশ প্রকাশ্যে কিছু না বললেও এই সৌজন্যতা বোধকে একটু আলাদা চোখেই দেখছে।


প্রধানমন্ত্রী সংসদীয় নেতার জবাবে বলেন, এই বিষয়ে বেজিংয়ের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলছে। দ্রুতই জাহাজ সমেত নাবিকদের দেশে ফেরানো হবে। এই কথার মধ্যে দিয়ে এটা স্পষ্ট করে দেন যে তিনি বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল।

২৩ জানুয়ারি বাংলায় আসছি, এরপর অধীরবাবু প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করে বসেন বাংলায় কবে আসছেন?‌ মুখের কথা শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী জানান, ‘আগামী ‌২৩ জানুয়ারি বাংলায় আসছি।’‌ এখানেই সকলকে চমকে দিলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী। এই নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গড়েছে কেন্দ্র। আর টা নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে।

এই ঘটনা থেকেই প্রমাণিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক উচ্চ পর্যায়ের রাজনীতি বিদ। তিনি বিরোধী দলের নেতৃত্বকে ও সমান সমাদর করেন। রাজনীতির আঙিনার বাইরে নিজেদের সৌজন্যতা বোধ বজায় রাখা উচিত সব দলের সে কথা আরও একবার বুঝিয়ে দিলেন মোদী।

এদিকে সামনেই বিধানসভা নির্বাচন। অনেকের ধারনা, নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল তথা একুশের রণনীতি ঠিক করতে আসছেন মোদি। এবার আগামী দিনে কী হবে সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন