আজই কোচবিহারে মেগা সভা মোদীর, তার আগে বাংলায় কী বার্তা প্রধানমন্ত্রীর?

PM Narendra Modi: বৃহস্পতিবার কোচবিহারে সভা করবেন তিনি। সভা শুরু বিকেল সাড়ে ৩টে নাগাদ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কোচবিহারে সভা করবেন তিনি। সভা শুরু বিকেল সাড়ে ৩টে নাগাদ। তার আগে নিজের এক্স হ্যান্ডেলে বাংলায় লিখে কোচবিহারবাসীর জন্য একটি বার্তা দিলেন মোদী।

আরও পড়ুন: ‘এমন হারাব জীবনে..’, প্রতিদ্বন্দ্বী কীর্তিকে ‘প্যাক’ করে বিহারে পাঠানোর হুঁশিয়ারি দিলীপের

ঠিক কী লিখেছেন নরেন্দ্র মোদী? প্রধানমন্ত্রী জানিয়েছেন, “আমি কোচবিহারের জনসাধারণের মধ্যে আসার জন্য উদগ্রীব হয়ে আছি আজ-ই দুপুর ৩টে ৩০ নাগাদ বঙ্গ বিজেপি-এর সমাবেশে ভাষণ দিতে। ওখানকার মানুষ আমাদের উন্নয়ন কর্মসূচিকে বিরাটভাবে সমর্থন করছেন আর, আমার দৃঢ় বিশ্বাস ওঁরা আবার বিজেপির প্রতি আস্থা বজায় রাখবেন।”

আজই কোচবিহারে মেগা সভা মোদীর, তার আগে বাংলায় কী বার্তা প্রধানমন্ত্রীর? 
আজই কোচবিহারে মেগা সভা মোদীর, তার আগে বাংলায় কী বার্তা প্রধানমন্ত্রীর? 

প্রসঙ্গত, গত মাসেই উত্তরবঙ্গ সফরে আসেন প্রধানমন্ত্রী। শিলিগুড়িতে সভাও করেন তিনি। যদিও তখনও ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়নি। এবার একেবারে নির্বাচনী প্রচারে আসছেন নরেন্দ্র মোদী। আর সেক্ষেত্রে কোচবিহারেই প্রথম সভা করবেন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী।

আজই কোচবিহারে মেগা সভা মোদীর, তার আগে বাংলায় কী বার্তা প্রধানমন্ত্রীর? 

আজই কোচবিহারে মেগা সভা মোদীর, তার আগে বাংলায় কী বার্তা প্রধানমন্ত্রীর? 

১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা নির্বাচন। সেদিন বাংলার কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ। সে কারণেই উত্তরবঙ্গে আগে প্রচারে আসছেন নরেন্দ্র মোদী। কোচবিহার কেন্দ্রে এবারেও বিজেপির প্রার্থী বিদায়ী সাংসদ নিশীথ প্রমাণিক, তৃণমূলের তরফে জগদীশ চন্দ্র বাসুনিয়াকে টিকিট দেওয়া হয়েছে।

আজই কোচবিহারে মেগা সভা মোদীর, তার আগে বাংলায় কী বার্তা প্রধানমন্ত্রীর? 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত