সংসদ অধিবেশনে থাকছে কৃষি আইনের প্রসঙ্গ, কেবিনেট বৈঠকে মোদি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ২৯ তারিখ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী অধিবেশনে থাকছে সংসদ অধিবেশনে থাকছে কৃষি আইনের প্রসঙ্গ। এর আগে বুধবার কেবিনেট বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকাল ১১ টা থেকে শুরু হয়েছে বৈঠক। বৈঠকে থাকতে পারে কৃষি আইন প্রত্যাহারের বিষয়। কেবিনেট বৈঠকে অনুমোদন মিললেই সংসদে এবিষয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুনঃ Kirti Azad: বিজেপি, কংগ্রেস ঘুরে এবার তৃণমূলে যোগ দিলেন কীর্তি আদাজ

উল্লেখ্য, তিন কৃষি আইন প্রত্যাহারের দাবীতে গত বছরের ২৬ নভেম্বর থেকে দিল্লি উপকন্ঠে আন্দোলন জারি রেখেছেন কৃষকরা। সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুর সীমান্তে উপস্থিত হয়েছেন দেশের লক্ষাধিক কৃষক। চলতি মাসের ২৬ নভেম্বর বর্ষপূর্তি ছিল কৃষক আন্দোলনের । তার আগে ১৯ নভেম্বর আইন প্রত্যআহারের কথা ঘোষণা করে সারা দেশকে চমকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর তরফে আইন প্রত্যাহারের কথা বলে হলেও খাতায় কলমে তা প্রত্যাহার না হওয়া অবধি আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছিলেন কৃষকরা।

বুধবার কেবিনেট বৈঠকের মাধ্যমে আইন প্রত্যাহারের বিষয়ে আরও একধাপ এগিয়ে গেল নরেন্দ্র মোদি সরকার। কিন্তু ফসলের নুন্যতম সহায়ক মূল্য সহ একাধগিম দাবীতে আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত নিয়েছেন কৃষক। ২৯ নভেম্বর শীতকালীন অধিবেশন শুরু দিন থেকেই ৬০ টি করে ট্রাক্টর নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কৃষকরা। প্রতিদিন ৫০০ কৃষক আন্দোলনে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চার অন্যতম নেতা রাকেশ টিকায়িত।

সংসদ অধিবেশনে থাকছে কৃষি আইনের প্রসঙ্গ, আন্দোলনে অনড় কৃষকরা 

সংসদ অধিবেশনে থাকছে কৃষি আইনের প্রসঙ্গ, আন্দোলনে অনড় কৃষকরা 
সংসদ অধিবেশনে থাকছে কৃষি আইনের প্রসঙ্গ, আন্দোলনে অনড় কৃষকরা

তিনি আরও বলেন, প্রত্যেকটি ট্র্যাক্টর রাস্তা দিয়ে যাবে আমরা রাস্তা আটকে আন্দোলন করছি বলে অভিযোগ। কিন্তু আমরা রাস্তা আটকে রাখিনি। রাস্তা বন্ধ করে রাখাটা আমাদের আন্দোলন নয়। আমাদের আন্দোলন সরকারের সঙ্গে কথা বলা আমরা সোজা সংসদ যাবো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন