Kirti Azad: বিজেপি, কংগ্রেস ঘুরে এবার তৃণমূলে যোগ দিলেন কীর্তি আদাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলে মমতার দিল্লি সফরে বড় চমক। আজ বিজেপি, কংগ্রেস ঘুরে এবার তৃণমূলে যোগ দিলেন কীর্তি আদাজ। এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগদান করলেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম ক্রিকেট তারকা। মঙ্গলে মমতার উপস্থিতিতে দিল্লিতে যোগদানের মেলা বসিয়ে জাতীয় রাজনীতিতে নজর কাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুনঃ আপার প্রাইমারির প্যানেলেও দুর্নীতি, ২১ ডিসেম্বরের মধ্যে তদন্ত রিপোর্ট জমা করার নির্দেশ!

২০১৪ সালে বিহারের দারভাঙ্গা থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন তারকা ক্রিকেটার কীর্তি আজাদ (Kirti Azad)। দ্বারভাঙা থেকে দু’বার সাংসদ নির্বাচিত হন কীর্তি। প্রাক্তন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে জেলা ক্রিকেটে দুর্নীতির অভিযোগ এনেছিলেন তিনি। ২০১৫ সালের ২৩ ডিসেম্বর তাঁকে বিজেপি থেকে সাসপেন্ড করা হয়। যদিও সাসপেন্ড হলেও পদ্ম শিবির ত্যাগ করেননি তিনি।

এরপর ২০১৯ এর নির্বাচনের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন তিনি। ‘১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে ধানবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হন, কিন্তু বিজেপি প্রার্থী পশুপতি নাথ সিংয়ের কাছে বিপুল ভোটে পরাজিত হতে হয় তাকে। ২০১৯ সালে দল পরিবর্তন করার পর থেকে কংগ্রেসেই ছিলেন এই প্রাক্তন ক্রিকেটার। কিন্তু সেই স্থিতাবস্থা কাটল আজ। মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে তৃনমূলে যোগ দিলেন তিনি।

মঙ্গলে মঙ্গলযাত্রা! বিজেপি, কংগ্রেস ঘুরে এবার তৃণমূলে যোগ দিলেন কীর্তি আদাজ

বিজেপি, কংগ্রেস ঘুরে এবার তৃণমূলে যোগ দিলেন কীর্তি আদাজ
বিজেপি, কংগ্রেস ঘুরে এবার তৃণমূলে যোগ দিলেন কীর্তি আদাজ

যোগদানের পরে কীর্তি আজাদ বলেন, “রাজনীতি থেকে অবসর নেওয়া পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে কাজ করব। দেশের আজ ওঁর মতো নেতার প্রয়োজন। আমার কোনও জাতি নেই, কোনও ধর্ম নেই। রাজনীতি করলে দিদির মতাদর্শেই করব। যাঁরা দেশকে ভাঙতে চাইছে তাঁদের রুখতে, কাজ করব। আমি ধন্য, দিদি আজ আমাকে তৃণমূলের সদস্য করলেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন