Piya Sengupta: আইনি জটিলতায় বনির মা, আদালতের দ্বারস্থ প্রযোজক-পরিচালকরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে বনি সেনগুপ্তের নাম জড়িয়েছে। তাঁকে একদফা জিজ্ঞাসাবাদের পর দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। গোটা বিষয়টিকে নিয়ে জলঘোলার মাঝেই বনির মা পিয়া সেনগুপ্তর সঙ্গে কুন্তলের যোগ নিয়ে একাধিক প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে। শোনা যাচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অথবা ইম্পার নির্বাচনের সময় পিয়া সেনগুপ্তর হয়ে কোটি কোটি টাকা খরচ করেছিলেন কুন্তল। ইম্পার সভাপতির বিরুদ্ধে এবার হাইকোর্টে গেলেন পরিচালক ও প্রযোজকরা।

আরও পড়ুনঃ ‘সতীশজি আমার পরিবারের সদস্যের মতো ছিলেন’, সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিযুক্ত ব্যবসায়ী

নিয়ম অনুযায়ী, কোনও প্রযোজক যদি সিনেমায় বিনিয়োগ করতে চায়, তার জন্য ইম্পার অনুমোদন প্রয়োজন হয়। হল মালিক, পরিবেশক এবং প্রযোজকদের নিয়ে গঠিত সংগঠন ‘ইম্পা’। নিয়োগ দুর্নীতির টাকা টলিউডের মাধ্যমে সাদা করার একটা পরিকল্পনা নিয়ে নেমেছিলেন কুন্তল। তাই পিয়া সেনগুপ্তকে জিতিয়ে সেই পরিকল্পনাকেই বাস্তবায়ন করতে চেয়েছিলেন তিনি? প্রশ্ন উঠতে শুরু করেছে।

238049165 391605502329445 5917644759313315381 n
আইনি জটিলতায় বনির মা, অভিযোগ ওড়ালেন ইম্পা সভাপতি 

২০২১ সালে ইম্পার নির্বাচন হয়েছিল। শোনা যায়, পিয়াকে জেতানোর জন্য নিজে উপস্থিত ছিলেন কুন্তল। প্রচুর টাকা খরচ করেছিল সে। ইডি সূত্রে খবর, কুন্তলকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই গোটা বিষয়টি প্রকাশ্যে আসতে শুরু করেছে। যা নিয়ে টলিউডের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তাই বনিকে জিজ্ঞাসাবাদের জন্য তলবের পর আইনি জটিলতায় বনির মা-ও।

আইনি জটিলতায় বনির মা, অভিযোগ ওড়ালেন ইম্পা সভাপতি 

আইনি জটিলতায় বনির মা, অভিযোগ ওড়ালেন ইম্পা সভাপতি 
আইনি জটিলতায় বনির মা, অভিযোগ ওড়ালেন ইম্পা সভাপতি 

যদিও পুরো বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন পিয়া সেনগুপ্ত। তাঁর কথায়, নিম্নরুচির বিষয় এটা। দিনে দিনে বিষয়টা খুব সস্তা হয়ে যাচ্ছে। যে এই সংগঠনের সদস্যই নয়, সে কী করে টাকা ঢালবে? আর কেনই বা ঢালবে?  আগামীকাল ফের বনিকে তলব করেছে তদন্তকারী সংস্থা। কুন্তলের দেওয়া গাড়ির সমস্ত নিয়ে আসতে বলা হয়েছে তাঁকে। আগামী দিনে তাঁর কাছ থেকে কী কী তথ্য উঠে আসে? সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত