প্রকাশ্যে টাঙানো হবে মহিলাদের যৌন হেনস্তায় অভিযুক্তদের ছবি, যোগীর রাজ্যে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রকাশ্যে টাঙানো হবে মহিলাদের যৌন হেনস্তায় অভিযুক্তদের ছবি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেইরাজ্য জুড়ে অপরাধ দমনে কড়া বার্তা ছুঁড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যে অপরাধ দমনে, বিশেষত ইভটিজিং বন্ধ করতে চালু করেছিলেন ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’। বিষয়টি নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হলেও নিজের অবস্থানে অটল ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ বিহার ভোটের দিন ঘোষণা।

কিন্তু, তারপরও গোটা রাজ্যজুড়ে নারী নির্যাতন ও যৌন হেনস্থার ঘটনা কমেনি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ‘অপারেশন দুরাচারী’ নামে নতুন একটি অভিযান শুরুর নির্দেশ দিলেন যোগী আদিত্যনাথ।বেশ কিছুদিন ধরেই নাগপুর ও লখনউ-সহ উত্তরপ্রদেশের বেশকিছু জায়গায় মহিলাদের উপর যৌন নির্যাতন ও হেনস্তার ঘটনা বেড়েই চলেছে। এর প্রেক্ষিতে রাজ্যজুড়ে যৌন অপরাধ রুখতে ও মহিলা সুরক্ষা দিতে ‘অপারেশন দুরাচারী’ নামে একটি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের রাজ্য প্রশাসন।

এর মাধ্যমে যৌন হেনস্তায় অভিযুক্ত ব্যক্তির ছবি পোস্টার আকারে রাজ্যের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলিতে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ সরকারের মুখপত্র জানিয়েছেন, মহিলাদের উপর অত্যাচারের ঘটনা আটকাতে রাজ্য প্রশাসনকে অপারেশন দুরাচারী চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যৌন নির্যাতন ও হেনস্তায় অভিযুক্ত ব্যক্তির ছবি পোস্টার আকারে রাস্তার মোড়ে টাঙানো হবে।

প্রকাশ্যে টাঙানো হবে মহিলাদের যৌন হেনস্তায় অভিযুক্তদের ছবি, এর পাশাপাশি আইনানুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। ‘নাম ও লজ্জা’ ওই পোস্টারগুলি রাস্তার মোড়ে মোড়ে টাঙানো হলে অভিযুক্তের স্বরূপ সম্পর্কেও জানতে পারবেন সবাই। এর ফলে আইনের বিচারে সে মুক্ত হলেও সমাজের চোখে ছাড় পাবে না। কারণ সবাই তার নাম ও পরিচয় জেনে যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর