নজরবন্দি ব্যুরোঃ রাজ্য কমিটির পর জেলা সভাপতি পদ এবার জেলা কমিটি। বিজেপির অন্দরে ক্ষোভ যেন কিছুতেই কমছিল না। উত্তর ২৪ পরগণা, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদীয়ার পর এবার ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে কোচবিহারের বিজেপি নেতাদের মধ্যেও। নতুন জেলা কমিটি নিয়ে কোচবিহার বিজেপিতেও অসন্তোষের ছবি। প্রাক্তন জেলা সম্পাদক রাজু রায়কে জয়েন্ট অফিস সেক্রেটারি করায় স্যোশাল মিডিয়ায় কটাক্ষ করেছেন বিজেপি নেতা।
আরও পড়ুনঃ Child Murder: মর্মান্তিক, মায়ের পরকীয়ায় পথের কাঁটা হওয়ায় খুন হতে হল এক রত্তি শিশুকে


শুক্রবার নতুন কমিটি গঠন করেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়। ২৪ জনের কমিটিতে ৮ জনের সহ সভাপতি, ৪ জন সাধারণ সম্পাদক, ৮ জন সম্পাদক রয়েছেন। সেখান থেকেই ক্ষোভ ছড়িয়ে পড়েছে কোচ রাজার গড়ে। কমিটিতে জয়েন্ট অফিস হিসাবে প্রাক্তন জেলা সম্পাদকের নাম থাকায় ফেসবুক পোস্ট করে বলেন আমি মুক্ত বিহঙ্গ। নিজেদের দুরদর্শিতার প্রমাণ দিয়েছে নতুন কমিটি। যদিও বিজেপির বক্তব্য, সকলের সঙ্গে আলোচনা করেই কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্য কমিটিতে পুরাতনদের জায়গা না দেওয়ার কারণে ক্ষোভে ফেটে পড়েছেন ‘পুরাতন’ বিজেপি নেতারা। এমনকি একজোট হতে শুরু করেছেন তাঁরাও। এরপর সাংগঠনিক জেলা সভাপতি পদে ৯০ শতাংশ বদল এনেছে বিজেপি। তাই নিয়েও বেজায় ক্ষুব্ধ গেরুয়া শিবিরের নেতারা। সাংগঠনিক পদে রদবদল চেয়ে রাজ্য নেতৃত্ব এবং সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছেও চিঠি দিয়েছেন বিজেপি নেতারা।
এবার আরও একধাপ পেরিয়ে বিজেপির অন্দরে কলহ বাড়তে শুরু করেছে জেলা কমিটির মধ্যেও। পদ না পেয়ে বেজায় ক্ষুব্দ বহু নেতারাই। অনেকেই দলের বিরুদ্ধে হাঁটতে শুরু করেছেন। সেই ছবি পুরুলিয়ার পর এবার ধরা পড়ল কোচবিহারেও। একে একে জেলার নেতাদের মধ্যে এই ক্ষোভ বিজেপির জন্য বিপদ ডেকে আনবে না তো? এই প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজনৈতিক মহল।


কোচবিহার বিজেপিতেও অসন্তোষের ছবি, ২৪ এর আগে সামলাতে পারবে বিজেপি?

কারণ, ২০১৯ সালে তৃণমূলের হাওয়া বদলে কোচবিহারে গেরুয়া ঝড় বইতে শুরু করেছিল। বিধানসভা নির্বাচনে ৭৭ আসনের মধ্যে ওই জেলা থেকে ৬ টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। ২৪ এর নির্বাচনেও জয়ের সেই ধারা অব্যহত রাখতে চায় পদ্ম শিবির। কিন্তু দলের অন্দরে অসন্তোষ ভাবাচ্ছে দলীয় নেতৃত্বকে।








