সর্বাধিক কমল পেট্রোল-ডিজেলের দাম, অবিজেপি পাঞ্জাবে নির্বাচনী টোপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সর্বাধিক কমল পেট্রোল-ডিজেলের দাম কমিয়ে আসন্ন নির্বাচনে টোপ দিল পাঞ্জাবের কংগ্রেস শাসিত সরকার। লিটার পিছু পেট্রোলের দাম কমেছে ১৬.০২ টাকা। লিটার পিছু ডিজেলের দাম কমেছে ১৯.৬১ টাকা। এর প্রভাব নির্বাচনে পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ পাঞ্জাব নির্বাচনে নামছেন সোনু সুদের বোন, আপেই জোর সম্ভাবনা

দেশের একাধিক উপনির্বাচনে ভরাডুবির পর লিটার পিছু পেট্রোলের দাম ৫ টাকা এবং লিটার পিছু ডিজেলের দাম ১০ টাকা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রের বিজেপি শাসিত সরকার। এর পর দেশের ২৫ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পেট্রোল-ডিজেলের ওপর কর ছাড় দেয় সরকার। তবে সর্বাধিক কর ছাড় দিয়ে রেকর্ড গড়ল পাঞ্জাবের সরকার।

আগামী বছরে রয়েছে পাঞ্জাব বিধানসভার নির্বাচন। কৃষক আন্দোলনকে হাতিয়ার করে এগিয়ে থাকলেও নির্বাচনে লড়াই সোজা নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, এনডিএ থেকে সরে গিয়ে কংগ্রেসকে ভ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে আকালি দল। অন্যদিকে নতুন দল গঠন করে পাঞ্জাবের রাজনীতিতে নয়া সমীকরণ আনতে চলেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। পিছিয়ে নেই আম আদমি পার্টি। তাই পেট্রোল-ডিজেলের দাম কমিয়ে চমক আনল পাঞ্জাব কংগ্রেস।

এর আগে পেট্রোলের ওপর সর্বাধিক কর ছাড় দিয়েছে লাদাখ এবং কর্ণাটকের বিজেপি শাসিত সরকার। লাদাখে পেট্রোলের ওপর কর ছাড় দিয়েছে ১৩.৪৩ টাকা। কর্ণাটকের বিজেপি শাসিত সরকার দিয়েছে ১৩.২৫ টাকা ছাড়। অথচ নির্বাচন দোরগোড়ায় দাঁড়িয়ে লিটার পিছু ৬.৯৬ টাকা করে কম করেছে যোগী আদিত্যনাথের সরকার।

সর্বাধিক কমল পেট্রোল-ডিজেলের দাম, বিরোধীদের কড়া টক্কর কংগ্রেসের

সর্বাধিক কমল পেট্রোল-ডিজেলের দাম, বিরোধীদের কড়া টক্কর কংগ্রেসের 
সর্বাধিক কমল পেট্রোল-ডিজেলের দাম, বিরোধীদের কড়া টক্কর কংগ্রেসের

অন্যদিকে, পেট্রোল-ডিজেলের ওপর কেন্দ্র সরকার কর কমিয়ে দেওয়ার পরেও রাজস্থানে প্রতি লিটার পেট্রোল বিকোচ্ছে ১১১.১০ টাকায়। প্রতি লিটার ডিজেলের মূল্য ৯৫.৭১ টাকা। মুম্বইয়ে প্রতি লিটার পেট্রোল বিকোচ্ছে ১০৯.৯৮ টাকায়। অন্ধ্রপ্রদেশে প্রতি লিটার পেট্রোলের মূল্য ১০৯.০৫ টাকা। প্রতি লিটার ডিজেলের মূল্য ৯৫.১৮ টাকা। তেলেঙ্গানায় প্রতি লিটার ডিজেলের মূল্য ৯৪.৬২ টাকা। যা এখনও অবধি সর্বাধিক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত