নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা। সোমবার ভোরে সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করছিল কয়েকজন জঙ্গি। জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে অনুপ্রবেশের সেই ঘটনা নজরে পড়ে যায় ভারতীয় সেনার।
আরও পড়ুনঃ অর্থনীতির মরা গাঙে বান, প্রচারে মরিয়া বিজেপি, বিশেষজ্ঞরা কি বলছেন?
সম্পূর্ণ প্রস্তুত ছিল ভারতীয় সেনা। সেনাকর্মীরা কাছে যেতেই গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। সেই পাল্টা গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়। নিহতের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে সেনা। এখনও এলাকায় তল্লাশি অভিযান চলছে।এক সপ্তাহ আগেই জম্মু ও কাশ্মীরের ত্রালে এনকাউন্টারে খতম হয় তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি।

মৃত জঙ্গিদের একজনের নাম ওয়াকিল শাহ। সে বিজেপি নেতা রাকেশ পণ্ডিতকে খুনের ঘটনায় জড়িত ছিল।প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, নজরদারি চালানোর সময় বেশ কয়েকজন জঙ্গির হদিশ মেলে সীমান্তের ওই এলাকায়।
জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে অনুপ্রবেশ! খতম এক জঙ্গি
নিরাপত্তাবাহিনী কাছে যেতেই গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। তাদের যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। বেশ কিছুক্ষণ জঙ্গি-সেনা গুলির লড়াই চলে। শেষমেশ এক জঙ্গির মৃত্যু হয়।



