অর্থনীতির মরা গাঙে বান, প্রচারে মরিয়া বিজেপি, বিশেষজ্ঞরা কি বলছেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মোদী সরকার অর্থনীতির মরা গাঙে বান এনেছে, প্রচারে মরিয়া বিজেপি, এবার মঙ্গলবার চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসের বৃদ্ধির হার প্রকাশ করতে চলেছে কেন্দ্র। রিজার্ভ ব্যাঙ্ক এবং বিভিন্ন মূল্যায়ন সংস্থা জানাচ্ছে, এ বার ২০ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ বিপ্লব সরকার উৎখাতের ডাক দিয়েছিলেন বাংলায় দাঁড়িয়ে, সুজাতাকে ত্রিপুরা পাঠাল তৃণমূল

আর সেটি হলেই মোদী সরকার অর্থনীতির হাল ফিরিয়েছেন বলে প্রচারে নেমে পড়তে তৈরি মোদী নেতা-মন্ত্রীরা। তবে বিশেষজ্ঞরা কি বলছেন? অর্থনীতিবিদরা কিন্তু বারবারই মনে করিয়ে দিচ্ছেন, গত অর্থবর্ষের এই একই সময়ে দেশ জোড়া লকডাউনে তালাবন্দি ছিলো দেশের অর্থনীতি। এবার তার সাথে তুলনার কারণেই বৃদ্ধির হারে এমন বিশাল।

আসলে ২০% বৃদ্ধি হলেও কোভিড পূর্ববর্তী সময়ের পরিমাপে ফিরতে পারবে না দেশের অর্থনীতি। মোদী সরকার অর্থনীতির মরা গাঙে বান এনেছে, প্রচারে মরিয়া বিজেপি, এদিকে অর্থনীতিবিদরা বলছেন, এ বার এপ্রিল-জুনে দেশের অর্থনীতি বা জিডিপি কী হারে বেড়েছে, তা কিন্তু মাপা হবে গত বছরের অর্থাৎ ভরা লকডাউন অর্থনীতির এপ্রিল-জুনের তুলনায় কিন্তু ওই সময়ে অর্থনীতি সঙ্কুচিত হয়েছিল ২৪.৪%।

3 16

অর্থাৎ, গত বছরের ৩১ মার্চ জিডিপি যদি ১০০ টাকা হয়, তবে জুনে তা কমে হয়েছিল ৭৫.৬ টাকা। এখন তার সাপেক্ষে ২০% বৃদ্ধি পাওয়া মানে, জিডিপি ৯০.৭২ টাকা। সেই কারণেই বিশেষজ্ঞেরা বলছেন, গণিতের সাদাসিধে হিসেবে জিডিপি যদি ২৪.৪% কমে গিয়ে, পরে ২০ শতাংশও বাড়ে, তা হলেও সেটি আগের জায়গায় কখনোই পৌঁছয় না।

এ বিষয়ে অর্থ মন্ত্রকের এক কর্তা বলছেন, “রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল-জুনে বৃদ্ধির হার ১৮.৫ শতাংশে পৌঁছবে। সেই পূর্বাভাস সত্যি হলেও অর্থনীতি কোভিডের আগের অবস্থা ছুঁতে পারবে না।” অন্যদিকে বিজেপি নেতা-মন্ত্রীরা মনে করবেন অর্থনীতির মরা গাঙে বান এসেছে। তাই নিয়েই প্রচারে মরিয়া হচ্ছেন তাঁরা। কোভিড সামলাতে ২০২০ সালের ২৫ মার্চ থেকে দেশে টানা ৬৮ দিন লকডাউন ছিল সারা দেশে।

অর্থনীতির মরা গাঙে বান, প্রচারে মরিয়া বিজেপি, বিশেষজ্ঞরা কি বলছেন?

তার ফলেই ২০২০-২১ সালের এপ্রিল থেকে জুনে জিডিপি-র ২৪.৪% সঙ্কোচন হয়েছে। তার পরে ধাপে ধাপে লকডাউন উঠতে শুরু করায় অর্থনৈতিক কাজ-কর্ম শুরু হতে থাকে। জুলাই-সেপ্টেম্বরে জিডিপির সঙ্কোচন বহাল থাকলেও, তার মাত্রা ৭.৪ শতাংশে নেমে আসে। ফের অক্টোবর-ডিসেম্বরে সামান্য মুখ তোলে অর্থনীতি। বৃদ্ধির হার মাত্র ০.৪৬%।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর