‘নগরের নটী’ বিতর্কের জের! শাহ-মোদীকে মেনশন করে পোস্ট তনুশ্রীর, পায়েল বললেন এটাই ক্লাস তথাগতর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘নগরের নটী’ বিতর্কের জের! শাহ-মোদীকে মেনশন করে পোস্ট তনুশ্রীর, পায়েল বললেন এটাই ক্লাস তথাগতর! গত কয়েকমাস  ধরে গেরুয়া শিবির প্রত্যাশা করেছিলো এই নির্বাচনে বাংলা জয় করবে তারাই, সেই মত প্রচার করেছিলেন। কিন্তু গত ২ তারিখের ফলাফল দেখা গেলো সম্পুর্ণ উল্টো। ক্ষমতায় আসা দূর অস্ত, বাংলায় বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ১০০ এর কম, অন্যদিকে ডবল সেঞ্চুরি আসন পেয়ে  বাংলা জয় করে তৃতীয় বারের জন্য ফিরে এসেছে ঘাসফুল শিবির।

আরও পড়ুনঃ অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ, উত্তর প্রদেশে মৃত ২, আহত ৬

ফলাফলের দিনই গেরুয়া শিবিরের নেতারা বলেছিলেন, আত্মসমীক্ষা প্রয়োজন। কিন্তু দিন কদিন ঘুরতেই, বিজেপি নেতা তথাগত রায় এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন পায়েল, শ্রাবন্তী পার্নো তনুশ্রী সহ একাধিক অভিনেত্রী। কিন্তু এই নির্বাচনে জেতেন নি কেউই। তার পরেই বিজেপি নেতা তথাগত রায় মন্তব্য করেছিলেন,  “পায়েল, শ্রাবন্তী, তনুশ্রী ইত্যাদি নগরীর নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে ? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি ?”

Capture 2

তথাগতর এই ট্যুইটের পর একে একে ক্ষোভ প্রকাশ করেন সকলেই। শ্রাবন্তী পায়েলের হয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণ্মূলের জয়ী বিধায়ক কাঞ্চন মল্লিক সহ অনেকেই। ঘটনার পর শ্রাবন্তী বলেছিলেন, তথাগত প্রমান করুন, তাঁরা টাকা নিয়েছেন। পায়েল ট্যুইটে লিখেছেন, “হয়তো আশানুরূপ ফল হয়নি। কিন্তু নরেন্দ্র মোদিজি, কৈলাশজি, শুভেন্দুদা, অমিত শাহজি এবং দিলীপদার তত্বাবধানে আমরা পরিশ্রম করেছি। আপনার কাছে এটা বোকামি মনে হতে পারে স্যর। কিন্তু এই ধরনের টুইট আপনার ভেরিফায়েড প্রোফাইল থেকে আপনার ক্লাস বুঝিয়ে দিল।”

Capture1

অন্যদিকে ট্যুইট করেছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও। তাঁর প্রশ্ন আত্মসম্মান রয়েছে বলেই এক মহিলা হিসেবে এই টুইট করছি। গতকাল একটি অংসবেদনশীল মন্তব্য করা হয়েছে মহিলাদের সম্পর্কে। বিজেপিতে সবসময়ে শক্তিশালী মহিলারা ছিলেন ও আছেন যেমন সর্গীয় সুষমা স্বরাজজি এবং স্মৃতি ইরানিজি। যারা সারা জীবন ধরে সসম্মানে কাজ করে এসেছেন তাঁদের জন্য এই মন্তব্য খুবই কুরুচিকর

‘নগরের নটী’ বিতর্কের জের! শাহ-মোদীকে মেনশন করে পোস্ট তনুশ্রীর, পায়েল বললেন এটাই ক্লাস তথাগতর!  সঙ্গে তনুশ্রী আরও লিখেছেন “তথাগত রায়ের ওই ধরনের মন্তব্য আমাদের তিনজনকেই আঘাত করেছে। দলের কর্মী হিসেবে এই বিষয়টি নিয়ে আমি অবশ্যই পার্টির সঙ্গে কথা বলব। কারণ আমি এখনও বিশ্বাস করি যে দলের ভিতরে কিছু নিয়ম রয়েছে। এবনহ সেখানেই কৈলাস বিজয়বর্গীয়, নরেন্দ্র মোদী, অমিত শাহকে মেনশন করেছেন তিনি। জানিয়ে রেখেছেন প্রয়োজনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন