নজরবন্দি ব্যুরোঃ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। জানা গিয়েছে বিধায়কের শরীর কদিন ধতে ভাল যাচ্ছিল না। চিকিৎসক রা পরামর্শ দেন করোনা ভাইরাসের সোয়াব টেস্ট করাতে। সেই টেস্টের রিপোর্ট আজ পজিটিভ এসেছে। এদিকে বিধায়ক আক্রান্ত হওয়ায় চিন্তিত এলাকাবাসী। বিধায়ক গত কয়েকদিন তাঁর সংস্পর্শ্বে যারা এসেছেন তাঁদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুনঃ উচ্চ প্রাথমিক মামলার আপডেট। আজ কি হল হাইকোর্টে? #Exclusive
করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। তিনি তাঁর সংস্পর্শের আসা ব্যাক্তিদের নিজেদের আইশোলেশনে রাখতে অনুরোধ করেছেন তিনি। বিধায়কের পরিবারের লোকজন ও তাঁর সংস্পর্শে আসা গ্রাম পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ সকলের সোমবার পাথরপ্রতিমার গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। অধিকাংশেরই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।



