আইপিএল খেলতে এসে করোনা যুদ্ধে অনুদান অস্ট্রেলীয় নাইট প্যাট কামিন্সের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইপিএল খেলতে এসে করোনা যুদ্ধে অনুদান অস্ট্রেলীয় নাইট প্যাট কামিন্সের। একদিকে দেশ ধুঁকছে করোনার মারণ কামড়ে। অন্যদিকে দেশে চলছে বিশ্বের বৃহত্তম টি ২০ লিগ আইপিএল। দেশ বিদেশের প্রায় সমস্ত তারকা ক্রিকেটাররা খেলে থাকেন এই লিগে। তব করোনা পরিস্থিতিতে কঠিন বায়ো বাবলের মধ্যে থেকে খেলতে হচ্ছে খেলোয়াড়দের। দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে এবারের আইপিএল।

আরও পড়ুনঃ করোনা যুদ্ধে জয়ীদের জীবনদায়ী প্লাজমা দানে নয়া গাইডলাইন কেন্দ্রের।coronavirus

ipl

ইতিমধ্যেই এই কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পেরে দেশে ফিরেছেন একাধিক তারকা বিদেশী ক্রিকেটার। আবার আর অশ্বিনের মত দেশীয় খেলোয়াড় পরিবার ও সাধারণ মানুষের পাশে থাকতে আইপিএল থেকে ব্রেক নিয়েছেন। তবে এবার করোনা পরিস্থিতিতে অনন্য নজির তৈরি করলেন বিশ্ব র‍্যাঙ্কিং এ শ্রেষ্ঠ বোলার অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। যিনি কলকাতা নাইট রাইডার্স পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। দেশের করোনার বিরুদ্ধে লড়াইয়ে পি এম কেয়ার ফান্ডে তিনি দান করলেন ৫০ হাজার ডলার। শুধু তাই নয় অনুদান করে অন্যকেও অনুদান করার জন্য উৎসাহিত করলেন তিনি। দেশের ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে যখন একের পর এক বিদেশী খেলোয়াড় দেশে ফিরছেন এমনকি দেশের তারকারাও চড়া দামের টিকিট কেটে দুবাই পাড়ি দিচ্ছেন তখন কামিন্সের এই মহানুভবতা সত্যি নজির তৈরি করল।

অনুদান খুবই সামান্য জানিয়ে আজ কামিন্স নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন “আমি আমার সতীর্থ আইপিএল প্লেয়ারদের উত্‍সাহিত করছি তার সঙ্গে পৃথিবীর অন্য প্রান্তের যে কেউ যে ভারতের উদারতা ও মহানুভবতাকে মানেন তাঁরাও অনুদান দিতে পারেন। আমি ৫০ হাজার ডলার দিয়ে শুরু করলাম।আইপিএলে ২০২০ -র নিলামে বিশাল পরিমাণ ১৫ কোটি টাকা দিয়ে প্যাট কামিন্সকে কিনে নিয়েছিল কেকেআর। তিনি জানিয়েছেন আবেগকে এবার কার্যকারী রূপ দেওয়ার সময় এসে গেছে। এবার অন্যদের সাহায্য করার সময়।” এখানেই না থেমে তাঁর আরও সংযোজন “এক একটা সময়ে নিজেদের হাত পা বাঁধা মনে হচ্ছে। আমার বিভিন্ন সময়েই সেটা মনে হয়েছে। কিন্তু আমি আশা করছি সকলের কাছে আমার এই আবেদন যে এবার নিজেদের আবেগকে নিয়ন্ত্রিত না করে কার্যকরী যোগদান করুন। এটা কারোর জন্য পার্থক্য তৈরি করে দেবে।”

আইপিএল খেলতে এসে করোনা যুদ্ধে অনুদান অস্ট্রেলীয় নাইট প্যাট কামিন্সের। দেশের কঠিন পরিস্থিতিতে একজন বিদেশী খেলোয়াড়ের এমন মহানুভবতা কার্যতই মন ছুঁয়ে গেছে সমস্ত দেশবাসীর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত