পার্থর জামিন মামলার শুনানি শেষ, স্থগিত রইল রায়দান, এবারেও জেলেই কাটবে পুজো

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে আজ পার্থর জামিন মামলার শুনানি ছিল। কিন্তু রায়দান স্থগিত হয়ে যাওয়ায় পুজোর আগে মিলল না জামিন পার্থর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের পুজোর আগে জামিন নিয়ে একাধিকবার জল্পনা তৈরি হলেও জামিন মেলা ভার হয়ে যায়। এদিকে পূজোর আগে আজ সোমবার কলকাতা হাইকোর্টে ছিল আরও একবার শুনানি। কিন্তু শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখলেন বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে আজ পার্থর জামিন মামলার শুনানি ছিল। কিন্তু রায়দান স্থগিত হয়ে যাওয়ায় পুজোর আগে মিলল না জামিন পার্থর।

পুজোর আগে একাধিকবার পার্থর জামিন মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হলেও। প্রত্যেকবারই আটকে যায় জামিন পাওয়া। আর পুজোর আগে আজ সোমবার ছিল পাথর জামিন মামলার শেষ শুনানি। কিন্তু সোমবার শুনানি হলেও রায়দানের জন্য আর সময় না থাকায় পুজোতে জামিন পাওয়া দুষ্কর হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের। ষষ্ঠী থেকে হাই কোর্টে পুজোর ছুটি শুরু হচ্ছে। আদালত বন্ধ থাকবে নভেম্বর পর্যন্ত। নভেম্বরের প্রথম সপ্তাহে আদালত খুললে পার্থদের মামলার রায়দান হতে পারে।

শুধু তাই নয় এর আগেও শুক্রবার ব্যাংকশাল কোর্টে সিবিআই এর বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায় ও অয়নশীলকে ভার্চুয়ালি পেশ করে তাদের জেলে গিয়ে জেরা করার আবেদন করে সিবিআই। সিবিআই এর তরফে আদালতে জানানো হয় ইন্টারভিউ প্রক্রিয়া সম্পর্কে জানতেই এই ধৃতদের জেরা করা হবে। যদিও এই আবেদনের বিরোধিতা করে পার্থ ও অয়নের আইনজীবীরা।

উল্লেখ্য, এর আগেও ১য়লা অক্টোবরে রিমান্ড লেটার পাঠিয়ে সিবিআই দাবি করে মানিক ভট্টাচার্য ও পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে একাধিক যোগ সাজস ছিল। একাধিকবার একে অপরকে ক্যান্ডিডেট লিস্ট আদান প্রদান করেছেন। এছাড়াও রিমান্ড লেটারে সিবিআই আরও দাবি করে চাকরি দেয়ার নাম করে যে ১ কোটি ৬৭ লক্ষ টাকা নেওয়া হয়েছিল তা পৌঁছে গেছে তৃণমূল নেতা সন্তু গঙ্গোপাধ্যায়ের একাউন্টে। যিনি পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত