Partha Chatterjee: নাকতলার ক্লাবে পার্থর গুরুত্ব ফুরোল! পুজোর নতুন ‘অভিভাবক’ রাজ্যের আরেক মন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর বেশি সময় বাকি নেই। শহরের বড় বড় পুজোগুলির প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজ্যের হেভিওয়েট মন্ত্রীদের পুজো দেখতে মুখিয়ে থাকে সাধারণ মানুষ। এমনই একটি জনপ্রিয় পুজো নাকতলা উদয়ন সঙ্ঘ। কিন্তু গতবছর থেকেই এই পুজো নিয়ে অন্যররকম আলোচনা চলছে। কারণ নাকতলার অভিভাবক প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক বছর ধরে জেলবন্দী। অবশেষে চলতি বছরের পুজোয় নতুন অভিভাবক পেল এই পুজো কমিটি। পার্থর জায়গায় তাঁর উত্তরসূরি হয়ে এলেন রাজ্যের আরেক মন্ত্রী।

আরও পড়ুন: মুম্বইয়ে রাজনৈতিক সফর মমতার, সুযোগ পেয়েই বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ বিগ বির

দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম নাকতলা উদয়ন সঙ্ঘ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পুজোও বলা হয়ে থাকে। তাঁকেই পুজোর প্রস্তুতি থেকে শুরু করে সব কিছুতে তত্ত্বাবধায়ক হিসেবে দেখা যেত। কিন্তু গত বছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন তিনি। তাঁকে ছাড়াই নাকতলায় পুজোর আয়োজন করা হয়েছিল। কিন্তু দুর্নীতির কালো ছায়া যে কার্যত পুজোয় পড়েছিল তাও অনেকটাই লক্ষ্য করা গিয়েছে। এবারের পুজোর আগেও জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়। জামিন পাবেন কি না তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তাই এই মুহূর্তে শোনা যাচ্ছে, পুজোয় অভিভাবকের শূন্যস্থান পূরণ করবেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস।

নাকতলার ক্লাবে পার্থর গুরুত্ব ফুরোল! পুজোর নতুন 'অভিভাবক' রাজ্যের আরেক মন্ত্রী

উদয়ন সঙ্ঘের পুজোর নতুন অভিভাবক হিসাবে তাঁর নামই শোনা যাচ্ছে নাকতলা জুড়ে। বর্তমানে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়াই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নাকতলা উদয়ন সঙ্ঘ। জানা গিয়েছে। কয়েকমাস আগে এই ক্লাবের দ্বারা আয়োজিত একটি রক্তদান শিবিরে এসেছিলেন অরূপ বিশ্বাস। প্রসঙ্গত, তিনি এই এলাকার স্থানীয় বিধায়কও বটে। সেইসময়েই অনুষ্ঠানে যোগ দিয়ে পুজো কমিটির পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। এরপরই সরাসরি পুজোর প্রস্তুতিপর্বে দেখা যায় তাঁকে।

নাকতলার ক্লাবে পার্থর গুরুত্ব ফুরোল! পুজোর নতুন 'অভিভাবক' রাজ্যের আরেক মন্ত্রী

 

নাকতলার পুজোর মণ্ডপ তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। রবিবার মন্ত্রী অরূপ বিশ্বাস নিজে উপস্থিত ছিলেন প্রস্তুতি খতিয়ে দেখতে। এদিনও ক্লাবের পাশে থাকার বার্তা শোনা যায় তাঁর মুখে। উল্লেখ্য, নাকতলার পুজোর দায়িত্ব নিলেও অরূপ বিশ্বাসের পুজোও বেশ জনপ্রিয়। নিউ আলিপুরের বিখ্যাত সুরুচি সঙ্ঘের কর্ণধার তিনি। প্রতিবছর সক্রিয়ভাবে ওই পুজোয় অংশ নিতে দেখা যায় তাঁকে।

নাকতলার ক্লাবে পার্থর গুরুত্ব ফুরোল! পুজোর নতুন ‘অভিভাবক’ রাজ্যের আরেক মন্ত্রী

নাকতলার ক্লাবে পার্থর গুরুত্ব ফুরোল! পুজোর নতুন 'অভিভাবক' রাজ্যের আরেক মন্ত্রী
নাকতলার ক্লাবে পার্থর গুরুত্ব ফুরোল! পুজোর নতুন ‘অভিভাবক’ রাজ্যের আরেক মন্ত্রী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত