‘টাকা আমার নয়, আমার নয়, আমার নয়!’ তাহলে কার? সময়ে হলে বলবেন, জানালেন পার্থ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পার্থর গ্রেফতারের পর থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বাম বিজেপি সবার সুর কার্যত এক। সবারই দাবি এই ঘটনার পেছনে মোটেই একা পার্থ চট্টোপাধ্যায় জড়িয়ে নেই, নেপথ্যে রয়েছে আরও একাধিক হেভিওয়েট। সেই একই ইঙ্গিত দিয়েছে পার্থ চট্টোপাধ্যায় নিজেও। আগের দিনই তিনি বলেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আর যা দুবার বললেন, ‘টাকা তাঁর নয়।’

আরও পড়ুনঃ স্কুল সার্ভিস দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গী, ইডি নজরে আরও ৭ তৃণমূল বিধায়ক।

শনিবার খড়গপুর এর হরিয়াতাড়া এলাকায় সাংগঠনিক বৈঠক শেষে ফের পার্থ ইস্যুতে চাঁচাছোলা আক্রমণ শানাতে দেখা যায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। দিলীপ বলেন, “টাকাটা তো পার্থ তোলেনি, পার্থর কাছে এসেছে। পার্থ বাবু বাড়িতে বসে তা নিয়েছেন। গ্রামগঞ্জ থেকে যারা টাকাটা তুলে নিয়ে এসেছে তার লিস্ট পাঠিয়েছে এমএলএ, এমপিদের কাছে। সবাই এর সঙ্গে যুক্ত আছে।”

1618518129 16nbldilip 3 2

তিনি পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছিলেন, “পার্থ বাবু সারাজীবন কেন চোর বদনাম শুনবেন। তিনি বরন নাম বলে দিন কারা জড়িয়ে রয়েছে এই বিরাট দুর্নীতির সাথে।” কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এখন পর্যন্ত নাম বলেননি কারও। তবে বারবার বলার চেষ্টা করেছেন তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নয়। আজও কার্যত একই কথা বলেন পার্থ চট্টোপাধ্যায়। জোকা ইএসআই তে ঢোকা এবং বেরোনোর মুখে একই কথা বলেন পার্থ।

partha 21 1

স্বাস্থ্যপরীক্ষা করতে হাসপাতালে ঢোকার আগে জানিয়েছিলেন, তাঁর কোনও টাকা নেই। বেরোনোর সময় একই কথা আরও জোর দিয়ে বলেন পার্থ বাবু। সাংবাদিকরা তাঁর কাছে জানতে চেয়েছিলেন, উদ্ধার হওয়া টাকা কার? জবাবে পার্থ টানা তিন বার একই উত্তর দিলেন। বললেন, ‘‘আমার নয়, আমার নয়, আমার নয়।’’ কিন্তু টাকা তাহলে কার, ব্যাস মুখে কুলুপ এঁটে গাড়িতে উঠে পড়েন পার্থ চট্টোপাধ্যায়।

‘টাকা আমার নয়, আমার নয়, আমার নয়!’ তাহলে কার? সময়ে হলে বলবেন, জানালেন পার্থ!

partha chatterjee

উদ্ধার হওয়া টাকা কার? জবাবে পার্থ কিছুটা অধৈর্য ভাবেই জবাব দেন, তাঁর নয়। তবে এক বার নয়। এক টানা তিন বার একই জবাব দেন পার্থ। যদিও বলেওনি টাকা যদি তাঁর না হয় তাহলে কার! দুদিন আগেই এই জোকা ইএসআই হাসপাতালে ঢোকার মুখে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, “আমি ষড়যন্ত্রের শিকার।” আজ পার্থবাবুকে সাংবাদিকরা প্রশ্ন করেন, কে ষড়যন্ত্র করেছে? পার্থবাবুর জবাব দেন, “সময় এলেই জানতে পারবেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত