পার্থর জামিন? ইডি বলল, যা তথ্য প্রমাণ রয়েছে সাড়ে ৩ বছর জেলে রাখা যায়!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকালই পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের মেয়াদ বেড়েছে আরও ১৪ দিন। এসএসসি নিয়োগ ‘দুর্নীতি’ মামলায় বুধবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থকে আরও ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। ফলে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি জেল হেফাজতেই থাকবেন। কিন্তু আদালতে শুনানি চলাকালীন ইডি যা দাবি করেছে তাতে চোখ কপালে উঠেছে সাধারণ মানুষের।

আরও পড়ুনঃ ২০১টি সংস্থার মালিক পার্থ-অর্পিতা, প্রাক্তন শিক্ষামন্ত্রীর কোম্পানির বেশিরভাগ ডিরেক্টরই অশিক্ষিত!

পার্থর জামিন? ইডি বলল, যা তথ্য প্রমাণ রয়েছে সাড়ে ৩ বছর জেলে রাখা যায়!
পার্থর জামিন? ইডি বলল, যা তথ্য প্রমাণ রয়েছে সাড়ে ৩ বছর জেলে রাখা যায়!

শুনানির সময় পার্থর জামনের আবেদন করেন তাঁর আইনজীবী। সেই আবেদনের বিরোধীতা করে ইডির দুই আইনজীবী ফিরোজ এডুলজি এবং ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) চাইলে পার্থ চট্টোপাধ্যায়কে আগামী সাড়ে তিন বছর জেল হেফাজতেই রাখতে পারে। পার্থ গতকাল তাঁকে জামিন দিয়ে গৃহবন্দি রাখার আর্জি জানিয়েছেন আদালতের কাছে।

80717 23 7 2022 18 15 40 2 PARTHACHATERJEEPRODUCEDINBANKSHALLCOURTBYED2

পার্থ তাঁর আইনজীবীদের মাধ্যমে আদালতে জানিয়েছেন তিনি যে কোনও মূল্যে জামিন পেতে চাইছেন। কিন্তু ইডির আইনজীবীদের বক্তব্য, প্রাক্তন মন্ত্রীর মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যে তথ্যপ্রমাণ রয়েছে, তাতে ১৪ দিন কেন আগামী সাড়ে তিন বছর তাঁকে জেল হেফাজতেই রেখে দেওয়া যায়।

পার্থর জামিন? ইডি বলল, যা তথ্য প্রমাণ রয়েছে সাড়ে ৩ বছর জেলে রাখা যায়!

partha chr 1659090129 1

পার্থ বাবুর আইনজীবীরা জামিনের আবেদন করতে ইডির আইনজীবীরা বলেন, এই মামলায় ২৫টি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। মোট ১০০টি সন্দেহজনক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এমনকি, ‘সিমবায়োসিস’ নামে একটি সংস্থার নাম করে তাঁরা এ-ও জানান যে, ওই সংস্থার নামে বাজারে শেয়ার ছেড়ে কালো টাকা সাদা করা হয়েছে। কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে সেই শেয়ার। সব মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যা প্রমাণ রয়েছে তাতে এখনই জেল্মুক্ত হওার কোন সম্ভাবনা নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত