রাজনীতি থেকে রুপোলি পর্দা, এবার সৃজিতের পরিচালনায় অভিনেতা সাংসদ পার্থ ভৌমিক

"রাজ চক্রবর্তীর সিরিজ়ের পর এবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয়, কীভাবে সামলান রাজনৈতিক ও অভিনয়জগত?"

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজনীতি এবং অভিনয়ের জগৎ—এই দুই ভিন্ন মঞ্চে সমান দক্ষতায় নিজেকে মেলে ধরছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। মঞ্চ থেকে বড় পর্দা, রাজ চক্রবর্তীর সিরিজ় ‘আবার প্রলয়’-এর পর এবার তিনি হাজির সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে। ব্রাত্য বসুর লেখা নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’-এর সিনেমা রূপান্তরে সৃজিতের পরিচালনায় কাজ করছেন তিনি।

এক সপ্তাহ ধরে কলকাতার বিভিন্ন জায়গায় চলছে ‘উইঙ্কল টুইঙ্কল’-এর শুটিং। জানা গিয়েছে, এই ছবিতে এক তৃণমূল নেতার ভূমিকায় দেখা যাবে পার্থ ভৌমিককে। তাঁর সহ-অভিনেতা হিসেবে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সম্প্রতি, ভারতলক্ষ্মী স্টুডিয়োর পাশে ‘ঝোরো বস্তি’ এলাকায় এবং শহরের জিপিও সংলগ্ন অঞ্চলে শুটিং করেছেন সৃজিত।

অভিনয়ের প্রতি পার্থ ভৌমিকের ভালোবাসা নতুন কিছু নয়। ‘ফেরারি ফৌজ’, ‘সামনে বসন্ত বিলাপ’-এর মতো নাটকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। রাজনীতির ব্যস্ত সময়সূচির মধ্যেও তিনি অভিনয়ের জন্য সময় বের করেন। আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, “ভালোবাসা থাকলে সবই সম্ভব। তাই যে কোনও মাধ্যমে কাজের সুযোগ পেলেই আমি অভিনয় করি।”

‘আবার প্রলয়’-এ ইন্সপেক্টর করালীর ভূমিকায় দর্শকদের মুগ্ধ করেছিলেন পার্থ ভৌমিক। এবার সৃজিতের ছবিতে নতুন চরিত্রে তিনি। পার্থবাবুর মতে, রাজ এবং সৃজিত, দুজনের কাজের ধারা আলাদা। সৃজিত চরিত্রের গভীরতা ফুটিয়ে তুলতে স্বাধীনতা দেন, যা অভিনয়কে আরও প্রাণবন্ত করে তোলে।

পার্থ ভৌমিক অভিনয়ের প্রতি তাঁর অগাধ ভালোবাসা বারবার প্রমাণ করেছেন। তিনি রাজনীতি ও অভিনয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে দুই জগতে নিজেকে প্রতিষ্ঠিত করছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন