নজরবন্দি ব্যুরোঃ তৃতীয়বার সরকার গঠনের এক বছর পালিত করছে তৃণমূল। কোনওভাবেই যাতে না পরিস্থিতি আলগা হয়, সেজন্য সব দিক থেকে কড়া পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবারের পর ফের মন্ত্রীসভার জরুরী বৈঠকে মমতা।
আরও পড়ুনঃ এমনও সম্ভব! ১১ লাখ ৬৩ হাজারে মানুষ থেকে কুকুর হলেন যুবক
সূত্রের খবর, এই বৈঠকে মন্ত্রীসভায় রদবদল করতে পারেন তিনি। সেখানে নতুন দায়িত্বে কারা আসবেন? কোন সদস্যরা মন্ত্রীসভার পদ খোয়াতে চলেছেন? সেদিকে নজর রাজনৈতিক মহলের।
সূত্রের খবর, এক বছরের মধ্যেই দলের নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ তালিকা থেকে বাদ নেই মন্ত্রীরাও। সম্প্রতি সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীদের। তাই মন্ত্রীসভায় রদবদলের একটি সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে। শোনা যাচ্ছে মন্ত্রীসভার নতুন সদস্য হতে পারেন বাবুল সুপ্রিয়। অন্যদিকে ডানা ছাঁটা হতে পারে পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীদের।

রাজনৈতিক মহলের ধারণা, মন্ত্রীসভায় স্বচ্ছতা আনার জন্য পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীকে ইস্তফা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি এবিষয়ে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ দিয়েছেন তিনি। তাহলে কী সেই পথ হেঁটেই সিদ্ধান্ত নিতে চলেছেন মুখ্যমন্ত্রী।
যদিও ডিভিশন বেঞ্চে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যটি তুলে ধরেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেননি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়েছিল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ রাজ্য বা তদন্তকারীদের কাছে গ্রহণযোগ্য হবে না।
মন্ত্রীসভার জরুরী বৈঠকে মমতা, হতে পারে একাধিক রদবদল

তবে এখানেই জল্পনার শেষ নেই। সূত্রের খবর, মমতার মন্ত্রীসভায় জায়গা পেতে পারেন বিজেপি থেকে আসা বাবুল সুপ্রিয়। প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখ্যোপাধ্যায়ের কেন্দ্র থেকে বাবুল সুপ্রিয়র জয়ের পর তাঁর মন্ত্রীপদ ঘিরে যে জল্পনা চলছিল সেটার অবসান ঘটাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছয় বছর ধরে মোদি কেবিনেটে থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকার পরিচালনার ক্ষেত্রে আমুল পরিবর্তন আনতে চান তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে উঠে আসছে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের নামও। সেখান থেকে দু’য়ে দু’য়ে চার মেলানোর চেষ্টা করছে রাজনৈতিক মহল।



