পুরভোটে অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, শেষ মুহূর্তে পরিকল্পনায় জল ঢেলে দেন Jyotipriya Mallick

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর তাঁর গ্রেফতারীর পরেই একাধিকবার উঠে এসেছে পার্থ-অর্পিতা প্রসঙ্গ। তাছাড়াও জানা গিয়েছে যে, রেশন দুর্নীতিকাণ্ডে মূল অভিযুক্ত বাকিবুর প্রযোজিত ছবিতেও অভিনয় করেছিলেন পার্থের বান্ধবী অর্পিতা। শুধু তাই নয়, বান্ধবীকে রাজনীতিতেও আনতে চেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: কেন্দ্রীয় কমিটির বৈঠকে সর্বহারার প্রতিনিধিদের সংযমী জীবনযাত্রার পাঠ দিল CPIM

সূত্রের খবর, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর গ্রেফতারীর পরেই তৃণমূলের অন্দরে উঠে এসেছে পার্থ-অর্পিতার প্রসঙ্গ। যদিও প্রকাশ্যে কেউই এ নিয়ে মুখ খুলতে নারাজ। তবে বালুর ঘনিষ্ঠরা জানাচ্ছেন যে, উত্তর ২৪ পরগনার একটি পুরসভা থেকে অর্থাৎ পুরভোটে অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ। কিন্তু শেষ মুহূর্তে পার্থর সেই পরিকল্পনায় জল ঢেলে দেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

পুরভোটে অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, পরিকল্পনায় জল ঢেলে দেন Jyotipriya Mallick
পুরভোটে অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, পরিকল্পনায় জল ঢেলে দেন Jyotipriya Mallick

জানা গিয়েছে, ২০২২ সালে ফ্রেব্রুয়ারিতে বাংলা জুড়ে ১০০ টির ও বেশি পুরসভাতে ভোট হয়েছিল। আর সেই ভোটেই বান্ধবী অর্পিতাকে তৃণমূলের প্রার্থী করতে চেয়ে দলের অন্দরে আর্জি জানিয়েছিলেন পার্থ। এমনকি প্রার্থী হওয়ার জন্য কামারহাটি পুরসভা এলাকার ভোটারও হয়েছিলেন অর্পিতা। আর প্রার্থীতালিকা ঘোষণার আগে পর্যন্ত বান্ধবীর টিকিটের জন্য চেষ্টা চালিয়েছিলেন পার্থ।

পুরভোটে অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, পরিকল্পনায় জল ঢেলে দেন Jyotipriya Mallick

পুরভোটে অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, পরিকল্পনায় জল ঢেলে দেন Jyotipriya Mallick

কিন্তু শেষ পর্যন্ত সফল হননি তিনি। কারণ, মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন জ্যোতিপ্রিয়। এপ্রসঙ্গে বালু পরে জানিয়েছিলেন যে, দলকে বড় বিপর্যয়ের হাত থেকে তিনি বাচিয়েছিলেন। আর ঘটনাচক্রে এই মুহূর্তে নিয়োগ দুর্নীতিতে পার্থ-অর্পিতা যেমন এখন জেলবন্দি‌, তেমনই রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে বালুও এখন ইডির হেফাজতে।

পুরভোটে অর্পিতাকে প্রার্থী করতে চেয়েছিলেন পার্থ, পরিকল্পনায় জল ঢেলে দেন Jyotipriya Mallick

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন