কেন্দ্রীয় কমিটির বৈঠকে সর্বহারার প্রতিনিধিদের সংযমী জীবনযাত্রার পাঠ দিল CPIM

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কমিউনিস্ট পার্টি করার খুব প্রাথমিক শর্ত হলো সংযমী জীবনযাত্রা অতিবাহিত করা। যদিও কালের নিয়মে আধুনিক হতে থাকা বাম নেতারা বোধ হয় আর নিজেদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারতেন না। আর তাই কেন্দ্রীয় কমিটির বৈঠকের দলের নেতা কর্মীদের সংযোজনী জীবনযাত্রার পাঠ দিলেন বামেদের শীর্ষ নেতারা।

আরও পড়ুনঃ চালু হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, গেরুয়া নেতাদের প্রকল্পের ধারণা দিলেন সুকান্ত

দিল্লিতে শুক্রবার থেকে আয়োজিত হয়েছিল সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। তিন দিন ধরে বৈঠক চলে রবিবার তা শেষ হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বৈঠকের একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিল, শুদ্ধিকরণ এবং দলীয় শৃঙ্খলা মেনে চলার মত বিষয়গুলি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্য থেকে বাম নেতাদের বিরুদ্ধে একটি অভিযোগ সামনে এসেছে যে তাঁরা বিলাসবহুল জীবনযাত্রা করেন আর এই জীবনযাত্রা কোথাও গিয়ে সাম্যবাদের আদর্শকে ভঙ্গ করে।

কেন্দ্রীয় কমিটির বৈঠকে সর্বহারার প্রতিনিধিদের সংযমী জীবনযাত্রার পাঠ দিল CPIM

যদিও সমাজতান্ত্রিক সময় পেরিয়ে বর্তমান ধনতন্ত্রের বাজারে সংযমী জীবনযাত্রা কাটানো যে কোনও নেতামন্ত্রীর পক্ষেই খুব সমস্যাকর। তবুও সিপিআইএম করার কিছু নির্দিষ্ট নিয়ম-নীতি রয়েছে। পার্টি লাইন মেনে চলা বাম দলের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। বিভিন্ন অভিযোগের মধ্যে যেমন আছে, কেউ দামি গাড়ি কিনেছেন কারোর বিলাসবহুল বাড়ি আছে, আবার কোথাও মহিলার সহকর্মীর সাথে অশালীন আচরণ থেকে শুরু করে ব্যবসায়ীদের থেকে কাটমানি চাওয়ার মতো অভিযোগ রয়েছে।

কেন্দ্রীয় কমিটির বৈঠকে সর্বহারার প্রতিনিধিদের সংযমী জীবনযাত্রার পাঠ দিল CPIM
কেন্দ্রীয় কমিটির বৈঠকে সর্বহারার প্রতিনিধিদের সংযমী জীবনযাত্রার পাঠ দিল CPIM

কেন্দ্রীয় কমিটির বৈঠকে সীতারাম ইয়েচুরি স্পষ্ট করে দিলেন, বাম নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি রাখাটা খুবই প্রয়োজনীয়। ‘সর্বহারার প্রতিনিধি’ হওয়া এতটাও সহজ নয়। ব্যক্তিগত আক্রমণে না গিয়েও দলের সার্বিক পার্টি লাইন এবং আদর্শকে স্পষ্ট ভাবে বুঝিয়ে দেন তিনি। তাতে বলাই হয়, সময় যাই আসুক না কেনও বামপন্থী নেতাদের জীবনযাত্রা দেখে কখনই যেন আমজনতার মনে না হয় তিনি কৃষক বা শ্রমিক শ্রেণীর প্রতিনিধি নন। অর্থাৎ, মানুষের সঙ্গে নাড়ির টান যেন ছিন্ন না হয়।

অন্যদিকে, কেন্দ্রীয় কমিটির বৈঠকে বাংলার সিপিআইএম নেতারা জানিয়েছেন, দলের শুদ্ধিকরণ অনেকটাই সফল এবং নিচু তলার মানুষের মধ্যে যে ক্ষোভ দেখা দিয়েছিল তা বর্তমানে অনেকটাই কমেছে। তবে আরও অনেক সংগঠনিক কাজ বাকি রয়েছে। বৈঠকের শেষ দিন ইসরাইল ও প্যালেস্টাইন যুদ্ধ নিয়েও আলোচনা হয়। সেখানে প্যালেস্টাইনের পক্ষে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটির বৈঠকে সর্বহারার প্রতিনিধিদের সংযমী জীবনযাত্রার পাঠ দিল CPIM

কেন্দ্রীয় কমিটির বৈঠকে যেমন উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তেমনই অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন প্রকাশ কারাট, কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বঙ্গ নেতাদের মধ্যে ছিলেন বিমান বসু সূর্যকান্ত মিশ্র মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী বৃন্দা কারাট প্রমুখ।

কেন্দ্রীয় কমিটির বৈঠকে সর্বহারার প্রতিনিধিদের সংযমী জীবনযাত্রার পাঠ দিল CPIM
কেন্দ্রীয় কমিটির বৈঠকে সর্বহারার প্রতিনিধিদের সংযমী জীবনযাত্রার পাঠ দিল CPIM

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন