Sukanta Majumdar: চালু হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, গেরুয়া নেতাদের প্রকল্পের ধারণা দিলেন সুকান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সম্প্রতি কেন্দ্রীয় সরকার ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’ নামে একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে অল্প সুদে তিন লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন বিভিন্ন ক্ষেত্রের শিল্পী ও কারিগরেরা। সোমবার এ নিয়ে রাজ্য বিজেপি সল্টলেকের দফতরে একটি কর্মশালার আয়োজন হল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ।

আরও পড়ুন: তৃণমূলের শহিদ মঞ্চের সামনেই সমাবেশ বিজেপির, কোর কমিটির বৈঠকে দিনক্ষণে সিলমোহর

আজকের এই কর্মশালায় মূলত গেরুয়া নেতাকর্মীদের ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’ সম্পর্কে সম্যক ধারণা দেন সুকান্ত মজুমদার। দলের জনপ্রতিনিধিদের এই প্রকল্পের খুঁটিনাটি জানান তিনি। এই প্রকল্পে অল্প সুদে তিন লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন বিভিন্ন ক্ষেত্রের শিল্পী ও কারিগরেরা। যে জন্য সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে আবেদন জানাতে হবে। এই প্রকল্পের মাধ্যমে আরও জনসংযোগ বাড়াতে চায় বিজেপি। সেটাই আজকের কর্মশালায় নিশ্চিত করা হয় রাজ্যের শীর্ষনেতৃত্বের তরফে।

চালু হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, গেরুয়া নেতাদের প্রকল্পের ধারণা দিলেন সুকান্ত

অন্যদিকে, রবিবার সন্ধ্যায় বিজেপির সল্টলেকের দফতরে একটি বৈঠকে বসে কোর কমিটি। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, রাজ্যের পর্যবেক্ষক মঙ্গল পান্ডে এবং অমিত মালব্য। বিজেপি সূত্রে খবর, আগামী ২৯শে নভেম্বর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করতে চায় গেরুয়া শিবির। প্রসঙ্গত, এই সেই জায়গা যেখানে প্রত্যেক বছর একুশে জুলাইয়ে তৃণমূল তাঁদের ‘শহিদ দিবস’ পালন করে।

চালু হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, গেরুয়া নেতাদের প্রকল্পের ধারণা দিলেন সুকান্ত

 

চালু হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, গেরুয়া নেতাদের প্রকল্পের ধারণা দিলেন সুকান্ত

আবার, উত্তর কলকাতার একটি হল ভাড়া নিয়ে সেখানে হয়েছে বিজেপির দু’দিনের ‘বিস্তারক’ কর্মশালা। শুধু বাংলা নয়, পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে লোকসভা ভোটে যাঁরা পূর্ণ সময়ের কর্মী হিসাবে কাজ করবেন, তাঁদের প্রশিক্ষণ চলবে এই কর্মশালায়। সোম ও মঙ্গলবার কর্মশালা চলবে।

চালু হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, গেরুয়া নেতাদের প্রকল্পের ধারণা দিলেন সুকান্ত

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত