11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 2:27 পূর্বাহ্ন
18 C
Kolkata

তৃণমূলে পার্নো মিত্র, BJP ছেড়ে এসে কী বললেন অভিনেত্রী?

তৃণমূল ভবনে আনুষ্ঠানিক যোগদান, মমতা–অভিষেকের নেতৃত্বে নতুন রাজনৈতিক যাত্রার কথা বললেন পার্নো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে দলবদলের ছবি স্পষ্ট হচ্ছে। সেই আবহেই শুক্রবার আনুষ্ঠানিক ভাবে শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেত্রী Parno Mitra। এক সময়ের বিজেপি নেত্রী এবার নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করলেন।

কলকাতার তৃণমূল ভবনে আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী Chandrima Bhattacharya এবং তৃণমূল নেতা Joyprakash Majumdar। তাঁদের উপস্থিতিতেই পার্নো আনুষ্ঠানিক ভাবে শাসকদলে নাম লেখান।

প্রসঙ্গত, ২০১৯ সালে পার্নো বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে বরাহনগর কেন্দ্র থেকে প্রার্থী করেছিল বিজেপি। তবে সেই নির্বাচনে তৃণমূলের প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন তিনি। পাঁচ বছর পর, ২০২৬ সালের বিধানসভা ভোটের ঠিক আগে বিজেপি শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী।

যোগদানের পর পার্নো মিত্র বলেন, “আজ আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। নতুন পথে আমার যাত্রা শুরু হল। Mamata Banerjee এবং Abhishek Banerjee-র নেতৃত্বে আমি এগিয়ে যেতে চাই।”

নিজের রাজনৈতিক অতীত নিয়েও খোলাখুলি মন্তব্য করেন তিনি। পার্নোর কথায়, “ছয় বছর আগে আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু যেভাবে ভেবেছিলাম, বাস্তবে বিষয়টি সেভাবে এগোয়নি। মানুষ মাত্রেই ভুল হয়। সেই ভুল শুধরে নেওয়ার সময় এসেছে বলেই আমি তৃণমূলে যোগ দিলাম।”

তাঁর এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে একজন পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্বের এই দলবদল শাসকদলের পক্ষে কতটা প্রভাব ফেলবে, সে দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading