নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সিজিও কমপ্লেক্সে উপস্থিত হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী। প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি দিয়েছিলেন পরেশ? সেবিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই ডেকে পাঠানো হয়েছে পরেশকে। এমনটাই সূত্রে খবর।
আরও পড়ুনঃ একমাসের মধ্যেই বদলে যাবে উত্তরবঙ্গ, দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী
সূত্রের খবর, এদিন বেলা ১২ নাগাদ সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন পরেশ অধিকারী। ইতিমধ্যেই একাধিক প্রশ্নমালা পরেশের জন্য সাজিয়েছে ইডি। সেই প্রশ্নমালা ধরেই চলছে জিজ্ঞাসাবাদ।

উল্লেখ্য, চলতি বছরেই নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে চাকরি খুইয়ে বসেন পরেশ অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারী। এমনকি যতদিনের বেতন তিনি পেয়েছেন সবটাই ফেরত দিতে হয় তাঁকে। পরিবর্তে সেই চাকরি পান ববিতা সরকার।

এর আগে এই মামলায় একাধিকবার পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। প্রভাব খাটিয়ে চাকরি দিয়েছেন মেয়েকে পরেশ? তাঁর সঙ্গে কীসের চুক্তি হয়েছিল? সবটাই জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা? মুলত মেয়ের চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনও আর্থিক লেনদেন হয়েছে কী না? সেটাই উদ্ধার করতে চায় ইডি।

ইডি দফতরে পরেশ, মেয়ের চাকরি নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ
এর আগে স্কুল সার্ভিস কমিশনের মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দী। জেলবন্দী কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা। পার্থ সহ দুর্নীতিতে অভিযুক্তদের বিরাট সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। এবার সেই তালিকায় যুক্ত হল পরেশের নাম।



