নজরবন্দি ব্যুরোঃ রাজ্য রাজনীতিতে বর্তমানের নতুন অধ্যায় উত্তরবঙ্গ। রাজনৈতিক দলগুলির পাশাপাশি আলাদা উত্তরবঙ্গের দাবিতে সরব হয়েছে অন্যান্য সংগঠনগুলি। এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। আর একমাসের মধ্যেই বদলে যাবে উত্তরবঙ্গ। দাবি কেন্দ্রীয় মন্ত্রীর।
আরও পড়ুনঃ Tapas Mondal: হিসেব দিয়েছিলেন ইডিকে, এবার তাপসের হিসেবরক্ষকদের তলব
কোচবিহারের সাংসদের কথায়, আর একমাস,তারপরেই একেবারে পাল্টে যাবে উত্তরবঙ্গ। এই সরকার আর কিছুই করতে পারবে না মানুষের জন্য। তাই এবার থেকে সেই চিন্তার ভার নিতে চলেছে বিজেপি। আর তারপরেই উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আমুল পরিবর্তন হতে চলেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষায় থাকুন।

তিনি বলেন, বিজেপি বাংলাতে সুসময় ফিরিয়ে আনবে। যেটা তৃণমূল এত বছরে করে উঠতে পারে নি। ডিএ দিতে পারছে না,চাকরী দিতে পারছে না, শুধুমাত্র ক্লাবগুলিকে খুশি করে চলেছে। কিভাবে উন্নয়ন করতে হবে জানেই না সরকার,তাই বাধ্য হয়েই বিজেপীকে দায়িত্ব নিতে হচ্ছে।
তাঁর সংযোজন, এই নৈরাজ্যের রাজ্যে শান্তি ফিরিয়ে আনবে। আর সেটা হবে সাধারন মানুষের হাত দিয়েই। এই অপদার্থ রাজ্য সরকারের দ্বারা কোন উন্নয়ন কোনমতেই সম্ভব নয় বলে জানালেন নিশিথ প্রামানিক। তিনি জানালেন একটু সময় লাগবে,তবে বিজেপী বাংলাতে শান্তি ফিরিয়ে আনবে। মানুষের ক্ষোভ বেড়েই চলেছে এই সরকারের বিরুদ্ধে, বিজেপি সেটা ফিরিয়ে আনবে মানুষের বিশ্বাসকে সঙ্গে নিয়ে।
একমাসের মধ্যেই বদলে যাবে উত্তরবঙ্গ, নিশীথের দাবি ঘিরে চাঞ্চল্য

অন্যদিকে, গতকাল শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠক করেন বাংলার বিজেপির পর্যবেক্ষক সুনীল বনশল। তারপর কোচবিহারের অনন্ত মহারাজ এবং নিশীথের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। প্রায় ৪০ মিনিট ধরে চলে বৈঠক। তারপরেই কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।



