দল থেকে ছাঁটাই হার্দিক পাণ্ডিয়া, ভেঙ্কটেশেই ভরসা পাচ্ছেন বিশেষজ্ঞরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবারের আইপিএল থেকে টি-২০ বিশ্বকাপের প্রথম একাদশে হার্দিক পাণ্ডিয়া কে রাখা নিয়ে শুরু থেকেই বিশেষজ্ঞদের সমালোচনার সম্মুখীন হতে হচ্ছিল নির্বাচকদের। তবুও একাংশের মত ছিল বহুদিন ধরে বহু টুর্নামেন্টে খেলার দরুন বিশেষ অভিজ্ঞতার অধিকারী মুম্বই ইন্দিয়ান্সের এই তারকা। কিন্তু বিশ্বকাপের মঞ্চে ব্যাট-বল দুই হাতেই ব্যর্থ হন তিনি। তাই এবার পাণ্ডিয়া কে বিশেষ পরিকল্পনা নিল ক্রিকেট বোর্ড।

আরও পড়ুনঃ ত্রিপুরায় খুঁটি শক্ত করতে বিশেষ দল, সঙ্গে দসর অভিষেক

বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজের জন্য ১৬ জনের যে দল ঘোষণা করা হয়েছে তাতে রাখা হয়নি হার্দিক পাণ্ডিয়া কে। সেইখানে নাকি সুযোগ দেওয়া হয়েছে অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে

এই নিয়ে বিসিসিআইয়ের তরফ থেকে যে বিবৃতি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে , ” হার্দিক যদি বল না করেন, শুধু ব্যাটসম্যান হিসাবে তাঁকে সুযোগ দেওয়ার কোনও অর্থ হয় না বলেই মনে করছেন নির্বাচকরা। কারণ, ব্যাটসম্যান হার্দিকও আহামরি কিছু করে দেখাতে পারেননি। তাই আপাতত হার্দিকের জন্য জাতীয় দলের রাস্তা বন্ধ।” তাই সেই জায়গা ভেঙ্কটেশে ই ভরসা পাচ্ছেন সকলে।

দল থেকে ছাঁটাই হার্দিক পাণ্ডিয়া, আনা হচ্ছে ভেঙ্কটেশ কে 

দল থেকে ছাঁটাই হার্দিক পাণ্ডিয়া, ভেঙ্কটেশে ই ভরসা পাচ্ছেন বিশেষজ্ঞরা
দল থেকে ছাঁটাই হার্দিক পাণ্ডিয়া, ভেঙ্কটেশে ই ভরসা পাচ্ছেন বিশেষজ্ঞরা

 উল্লেখ্য, এবারের আইপিএলের দ্বিতীয় পর্বে এসে কেকেআরের জার্সি তে অনবদ্য পারফরমেন্স করতে দেখা গিয়েছিল এই নব তারকা কে। সেখানে শেষ ১০ ম্যাচে প্রায় ৩৭০ রান করেছিলেন তিনি। পাশাপাশি গড় ৪১.১১ স্ট্রাইক রেট ১২৮.০১ ছিল তাঁর। তবে শুধু ব্যাট নয় বল হাতে নিয়েও মাত্র ৪ ইনিংসে বল করে ৩টি উইকেট তুলে নিয়েছিলেন এই নাইট তারকা। তাই কিউইদের বিরুদ্ধে তাঁর উপরেই ভরসা রাখছে সকলে।

দল থেকে ছাঁটাই হার্দিক পাণ্ডিয়া, ভেঙ্কটেশে ই ভরসা পাচ্ছেন বিশেষজ্ঞরা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন