Panchayet Election 2023: মে মাসেই হবে পঞ্চায়েত নির্বাচন! জেলা শাসকদের নিয়ে বৈঠকে বসছে কমিশন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে ১৮ তারিখ জেলাশাসকদের নিয়ে বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। জেলা শাসকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠকে বসতে চলেছেন। বুথের খসড়া নিয়ে আলোচনা হতে পারে। এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর, আগামী ২৫ এপ্রিলের মধ্যে চূড়ান্ত তালিকা তৈরি করে ফেলতে হবে। তবে কী মে মাসেই হবে পঞ্চায়েত নির্বাচন! প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে।

আরও পড়ুনঃ DYFI: বাম যুবদের মিছিল ঘিরে রণক্ষেত্র উত্তরকন্যা, গ্রেফতার মিনাক্ষীরা

সূত্রের খবর, নির্বাচন নিয়ে সমস্ত পক্ষই প্রস্তুতি সেরে রাখছে। বুধবার জেলা শাসকদের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আগামী ২৬ তারিখ সমস্ত দফতরের সচিবদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই আগামী মাসে নির্বাচনের জল্পনা ক্রমাগত মাথাচাড়া দিতে শুরু করেছে।

bypoll election results 1667701899861 1667701900093 1667701900093
মে মাসেই হবে পঞ্চায়েত নির্বাচন! বৈঠকে কমিশন 

৩০ এপ্রিল পর্যন্ত ‘দুয়ারে সরকার’ শিবির থেকে মিলবে সরকারি পরিষেবা। ফলে এ মাসে ভোট ঘোষণা হওয়া সম্ভব নয়। এদিকে রাজ‌্য নির্বাচন কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে বুথ নিয়ে যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল, তা নিয়ে কারও কোনও আপত্তি বা অভিযোগ থাকলে, তা ১৭ এপ্রিলের মধ্যে জানাতে বলা হয়েছে। ২৫ এপ্রিলের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করে তালিকা পাঠানোর কথা বলা হয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, মে মাসের শেষের দিকে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা না হলেও জুন মাসেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন।

মে মাসেই হবে পঞ্চায়েত নির্বাচন! বৈঠকে কমিশন 

Untitled design 9 10
মে মাসেই হবে পঞ্চায়েত নির্বাচন! বৈঠকে কমিশন 

এর আগে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার স্থগিতাদেশ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই মামলা খারিজ হয়েছে। রাজ্যে পঞ্চায়েত ভোটে কোনও আইনি জট নেই। রাজ্য নির্বাচন কমিশন চাইলে ভোট প্রক্রিয়া শুরু করতে পারে। তারপর থেকেই নির্বাচন নিয়ে তৎপর কমিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত