Panchayat Election: পঞ্চায়েত ভোট নাড়ছে কড়া, কমিশনের অতিরিক্ত দায়িত্বে আইএএস সঞ্জয় বনশল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোট নাড়ছে কড়া, রাজ্য নির্বাচন কমিশনের অতিরিক্ত কমিশনার হিসাবে দায়িত্ব নিলেন আইএএস আধিকারিক সঞ্জয় বনশল। বুধবার রাজ্যের তরফে এই অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে সাহায্য করার জন্যই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয় বনশলকে।

আরও পড়ুন:নজিরবিহীন ঘটনা! পঞ্চায়েত ভোট নিয়ে আদালতে দুই সাংবিধানিক প্রতিষ্ঠান

রাজ্যের নির্বাচন কমিশনার হিসাবে সদ্য দায়িত্ব নিয়েছেন রাজীব। ৭ জুন নির্বাচন কমিশনের দায়িত্ব নেওয়ার পরেই ৮ জুন পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন রাজীব সিনহা। সিদ্ধান্ত হয় ভোট হবে ৮ জুলাই। মাঝে ১ মাস সময়ে রাজ্যের ২২টি জেলার ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি আসনে প্রার্থীদের মনোনয়ন জমা, স্ক্রুটিনি এবং মনোনয়ন প্রত্যাহার সংক্রান্ত কাজ রয়েছে।

vv

এর মধ্যেই পঞ্চায়েত ভোট নিয়ে একের পর এক মামলাও চলছে হাইকোর্টে। রয়েছে ভোটের নিরাপত্তা নিশ্চিত করার কাজও। সব মিলিয়েই আগামী কয়েকদিনে নির্বাচন কমিশনের কাজ বিস্তর। সঞ্জয় বনশল সেই সব কাজেই সাহায্য করবেন রাজীব সিনহাকে।

রাজীব সিনহা এর আগে রাজ্যের মুখ্যসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাঁকে সাহায্য করার দায়িত্বে আসা আইএএস কর্তা সঞ্জয় বনশল এর আগে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের সচিব পদে কাজ করেছেন। তবে এ বার রাজ্যের পঞ্চায়েত ভোট পরিচালনার কাজে নবনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীবকে সাহায্যে করবেন তিনি। প্রসঙ্গত, নজিরবিহীন ঘটনা! পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট আবহে সংঘাতে জড়াল দেশের দুই সাংবিধানিক প্রতিষ্ঠান। আর এই সংঘাতে জড়িয়ে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টের দ্বারস্থ হল জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে। ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এ ঘটনা বিরল থেকে বিরলতম।

evm

গত রবিবার জাতীয় মানবাধিকার কমিশনের তরফে পর্যবেক্ষক নিয়োগের ঘোষণা করা হয়। তারা জানায়, রাজ্যের নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রক্ষা করেই কাজ করবেন মানবাধিকার কমিশনের ডিজি। আর এতেই দুই সাংবিধানিক প্রতিষ্ঠান এখন সম্মুখ সমরে। পঞ্চায়েত ভোট নিয়ে অশান্তির মধ্যেই রাজ্যে নিজেদের পর্যবেক্ষক পাঠাবে জানিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন। এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে গেল রাজ্য নির্বাচন কমিশন।

পঞ্চায়েত ভোট নাড়ছে কড়া, কমিশনের অতিরিক্ত দায়িত্বে আইএএস সঞ্জয় বনশল

পঞ্চায়েত ভোট নাড়ছে কড়া, কমিশনের অতিরিক্ত দায়িত্বে আইএএস সঞ্জয় বনশল
পঞ্চায়েত ভোট নাড়ছে কড়া, কমিশনের অতিরিক্ত দায়িত্বে আইএএস সঞ্জয় বনশল

আদালতের কাছে তারা জানতে চেয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের কি আদৌ রাজ্য নির্বাচন কমিশনের ওপর নজরদারি করার এক্তিয়ার আছে? হাইকোর্টের কাছে নির্বাচন কমিশনের প্রশ্ন জাতীয় মানবাধিকার কমিশন কি এই ব্যাপারে অতিসক্রিয়তা দেখাচ্ছে? অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ আনছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত