Panchayat Election: অতিরিক্ত সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কমিশনার রাজীব সিনহা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘মনোনয়নপত্র জমা দেওয়া বা তোলার সময় যা দেওয়া হয়েছে এর থেকে অতিরিক্ত সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়’, শুক্রবার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে হওয়া বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করলেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

আরও পড়ুন:Nabanna: নবান্নের সুপারিশ মেনে নিল রাজ্যপাল, নির্বাচন কমিশনার হতে চলেছেন রাজীব সিনহা

জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, ‘আমরা চাই শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে নির্বাচন পরিচালনা করতে। কোনও কিছু নিয়ে আপনাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। পুলিশের মোতায়েন কীভাবে হবে তা আমরা যথা সময় জানাবো।’

22 3

সদ্য রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েই রাজীব সিনহা ঘোষণা করেছেন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ৷  গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৮ জুলাই হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। জানানো হয়েছে, এক দফাতেই হবে এই পঞ্চায়েত ভোট।

21 3

ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে এক নতুন সমস্যা সামনে এসেছে। রাজ্যের প্রায় ৭৪ হাজার আসনে মনোনয়ন জমা দেওয়ার জন্য কার্যত ছ’দিন পাওয়া যাচ্ছে৷ যা নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করে দিয়েছেন বিরোধীরা৷ আজ, শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পত্র গ্রহণ৷ ১৫ জুন পর্যন্ত চলবে মনোনয়ন পর্ব। মনোনয়ন পত্রের স্ক্রটিনি শেষ ১৭ তারিখ।

অতিরিক্ত সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কমিশনার রাজীব সিনহা

অতিরিক্ত সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কমিশনার রাজীব সিনহা
অতিরিক্ত সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কমিশনার রাজীব সিনহা

ইতিমধ্যে রাজ্যের পাঁচ জেলাকে স্পর্শকাতর বলে ঘোষণা করেছে কমিশন। তালিকায় রয়েছে বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি। এই পাঁচ জেলায় বাহিনী মোতায়েনের প্রশ্নে অতিরিক্ত কী পদক্ষেপ নেওয়া যায় এই বিষয়ে নবান্নের সঙ্গে আলোচনা করবে কমিশন।আজ অর্থাৎ শুক্রবার নবান্নের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের সেই আলোচনা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন