Ramij Raja: এশিয়া কাপে ভারত খেলতে না এলে, পাকিস্তান বিশ্বকাপ খেলতে যাবে না, হুমকি রমিজ রাজার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ হয়েছে পাকিস্তান। দলের পরাজয় দেখে মেজাজ খারাপ করে এক ভারতীয় সাংবাদিকের ওপর চড়াও হয়েছিলেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। আবার এশিয়া কাপ পাকিস্তানে হবে বলে জয় শা যখন বলেছিলেন সে দেশে ভারত খেলতে যাবে না এশিয়া কাপ।

আরও পড়ুনঃ স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই, ভরসা সেই বাঁ পায়ের জাদু

কোন নিরপক্ষ দেশে এশিয়া কাপ কোর্টে হবে। তখন পাক বোর্ড ও প্রাক্তন অনেক ক্রিকেটার ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন আর এবার সরাসরি হুমকি দিলেন পাক বোর্ড প্রধান রমিজ রাজ। আগামী বছর ভারতে হবে ৫০ ওভারের বিশ্বকাপ। তার ঠিক আগেই পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা।

এশিয়া কাপে ভারত খেলতে না এলে, পাকিস্তান বিশ্বকাপ খেলতে যাবে না, হুমকি রমিজ রাজার

সেই টুর্নামেন্টে ভারত যদি অংশ না নেয়, তাহলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। এমনটাই জানালেন পিসিবি’র চেয়ারম্যান। ঠিক কি বলেছেন পাক বোর্ড প্রধান? , তাঁর কথায় ‘আমাদের অবস্থান স্পষ্ট। ভারত এশিয়া কাপ খেলতে এলে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব। না হলে ওদের যা করার করতে দিন। এটুকু বলতে পারি, পাকিস্তানকে ছাড়াই সেক্ষেত্রে বিশ্বকাপ খেলতে হবে।

এশিয়া কাপে ভারত খেলতে না এলে, পাকিস্তান বিশ্বকাপ খেলতে যাবে না, হুমকি রমিজ রাজার
এশিয়া কাপে ভারত খেলতে না এলে, পাকিস্তান বিশ্বকাপ খেলতে যাবে না, হুমকি রমিজ রাজার

এশিয়া কাপে ভারত খেলতে না এলে, পাকিস্তান বিশ্বকাপ খেলতে যাবে না, হুমকি রমিজ রাজার

আর পাকিস্তান যদি বিশ্বকাপ না খেলে, তাহলে বিশ্বকাপ দেখবে কে? আমরা এই বিষয়ে আগ্রাসী মনোভাব নিয়েই চলব। আমাদের দল ভাল খেলছে। বড় দলকে হারাচ্ছে। টি২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছে। বারবার বলেছি, পাক ক্রিকেট বোর্ডের আর্থিক উন্নতি তখনই হবে, যখন দল ভাল খেলবে। ২০২১ টি২০ বিশ্বকাপে আমরা ভারতকে হারিয়েছি। গত এশিয়া কাপেও হারিয়েছি।’

6 19

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন