আইপিএলের অনুকরনে ঘরোয়া টুর্নামেন্ট করতে চায় পাকিস্তান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে গোটা বিশ্বের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট গুলির মধ্যে অন্যতম হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(IPL)। তাই সেকথা মাথায় রেখেই এবার আইপিএলের আঙ্গিকে নিজেদের দেশের টুর্নামেন্ট তথা পাকিস্তান সুপার লিগ (PSL) পরিচালনা করার ভাবনা নিল রামিজ রাজার পাক ক্রিকেট বোর্ড। বিগত ৬ বছর ধরে এই লিগ হয়ে আসলেও এখনও পর্যন্ত সেইভাবে জনপ্রিয়তা পায়নি এই টুর্নামেন্ট।

আরও পড়ুনঃহ্যামস্ট্রিংয়ে চোট , দিল্লি ম্যাচে অনিশ্চিত আন্দ্রে রাসেল

এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই পিএসএলের ফ্রাঞ্চাইজি গুলির সঙ্গে আলোচনা করছে পাক ক্রিকেট বোর্ড। সেখানে আইপিএল কে অনুকরন করে এগোতে গিয়ে দলের ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি প্রতিটি দলের খেলোয়াড়দের চুক্তির অঙ্কের পরিমান বাড়ানোর কথাও বলা হয়েছে।

তবে জানা গিয়েছে , আসন্ন মরসুমে এই পাক ক্রিকেট লিগের ৬ টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে ৪ টি ফ্র্যাঞ্চাইজি পুনরায় আর বিনিয়োগের কথা ভাবছে না। যা নিয়ে চিন্তার ভাঁজ পাক ক্রিকেট বোর্ডের। সেইসঙ্গে কাশ্মীরি প্রিমিয়ার লিগের সূচনা হওয়ায় সেই লিগের সঙ্গেও যোগাযোগ বাড়াতে শুরু করেছে তারা।

আইপিএলের অনুকরনে ঘরোয়া টুর্নামেন্টের ভাবনা পাক ক্রিকেট বোর্ডের 

আইপিএলের অনুকরনে ঘরোয়া টুর্নামেন্ট করতে চায় পাকিস্তান
আইপিএল কে অনুকরন পাকিস্থানের

কিন্তু দেশের উদয়মান ক্রিকেট তারকারারা যাতে নিজেদের প্রমান করার একটা সুযোগ পায়, সেদিকে নজর রেখেই পিএসএলের দল গুলির সঙ্গে ফের বৈঠকে বসতে চান রামিজ রাজা।

আইপিএলের অনুকরনে ঘরোয়া টুর্নামেন্ট করতে চায় পাকিস্তান

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত