হ্যামস্ট্রিংয়ে চোট , দিল্লি ম্যাচে অনিশ্চিত আন্দ্রে রাসেল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত এপ্রিলে আইপিএলের প্রথম পর্বের তুলনায়, এবারের এই দ্বিতীয় পর্ব যথেষ্ট ভাল ভাবেই শুরু করেছে কিংখানের কলকাতা। প্রথম দুটি ম্যাচে জয় পেলেও মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের কাছে ২ উইকেটে পরাজিত হতে হয়েছে নাইট বাহিনী কে। তবে এই ম্যাচের পরাজয় নিয়ে অতটা মাথা না ঘামালেও দলের অন্যতম ভরসাযোগ্য তারকা আন্দ্রে রাসেলের চোট নিয়ে চিন্তায় কেকেআর ম্যানেজমেন্ট।

আরও পড়ুনঃ ভারত বনধের জেরে স্তব্ধ রাজধানীর যানচলাচল, রাজ্যে গ্রেফতার একাধিক CPIM নেতা।

গতকাল দলের বিপক্ষে ৪ রান বাঁচাতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান এই ক্যারিবিয়ান তারকা। যন্ত্রণা এতটাই বাড়তে থাকে জে নির্ধারিত ২০ ওভারের মধ্যে শেষ ৩ ওভার আর মাঠে ফিরতে পারেননি রাসেল। এরপরে শেষ ওভারে গিয়ে জয় ছিনিয়ে নেয় চেন্নাই সুপার কিংস। যারফলে, এই হারের পর বাকি ম্যাচ গুলি কার্যত নক আউট হয়ে উঠল মর্গ্যান ব্রিগেডের কাছে।

গতকাল ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেকেআরের মেণ্টর ডেভিড হাসি বলেন, ‘‘রাসেলের চোট কতটা গুরুতর, তা এখনই বলা সম্ভব নয়। তবে ও বলছিল, হ্যামস্ট্রিংয়ে টান ধরায় যথেষ্ট যন্ত্রণা অনুভব করছে। তবে মামাদের তরফ থেকে ওকে সুস্থ করে তোলার চেষ্টা করা হবে। দরকার পড়লে ওর জন্য বিশেষ মেডিক্যাল টিমের ও ব্যবস্থা করা হবে। ” পাশাপাশি তিনি আরও বলেন আন্দ্রে রাসেল আমাদের দলের অন্যতম ভরসাযোগ্য খেলোয়ার। আশা করি খুব তাড়াতাড়ি ও কেকেআরের জার্সি তে মাথে ফিরে আসবে।

হ্যামস্ট্রিংয়ে চোট , পরের ম্যাচে অনিশ্চিত রাসেল

হ্যামস্ট্রিংয়ে চোট , দিল্লি ম্যাচে অনিশ্চিত আন্দ্রে রাসেল
অনিশ্চিত রাসেল

   

আগামীকাল দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে কলকাতা, তবে সেই ম্যাচে রাসেল কে আদৌ মাঠে পাওয়া যাবে কিনা তা নিয়ে ধোয়াশাঁয় কেকেআর ম্যানেজমেন্ট ।

হ্যামস্ট্রিংয়ে চোট , দিল্লি ম্যাচে অনিশ্চিত আন্দ্রে রাসেল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন