Pakistan-এর কারাগারে বন্দী ১৯৯ ভারতীয়র শীঘ্রই মুক্তি, সিদ্ধান্ত পাক প্রশাসনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ১৯৯ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছিল পাকিস্তান। এবার তাঁদের মুক্তির সিদ্ধান্ত নেওয়া হল। আগামী শুক্রবার জেলেদের লাহোরে পাঠানো হবে সেখান থেকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে খবর। বর্তমানে তাঁরা লান্ডি জেলে বন্দী।

আরও পড়ুন: JAWAN: পাঠান ঝড় এখনও অব্যাহত, বাদশার আগামী ছবির সঙ্গে প্রতিযোগিতায় যেতে চায় না অন্য কোনও ছবি

সিন্ধুর কারাগার ও সংশোধন বিভাগের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সরকারী মন্ত্রণালয় থেকে তাঁদের মুক্তির নির্দেশ দেয়। আরও জানা যায়, ভারতীয় মৎস্যজীবীদের সঙ্গে জুলফিকার নামের একজন ভারতীয় বেসামরিক বন্দীর প্রত্যাবাসনের কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে শনিবারই পাকিস্তানের করাচির একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি।

Pakistan-এর কারাগারে বন্দী ১৯৯ ভারতীয়র শীঘ্রই মুক্তি, ৬৫৪ জন ভারতীয় বন্দী পাক কারাগারে
Pakistan-এর কারাগারে বন্দী ১৯৯ ভারতীয়র শীঘ্রই মুক্তি, ৬৫৪ জন ভারতীয় বন্দী পাক কারাগারে

পাকিস্তান ইন্ডিয়া পিপলস ফোরাম ফর পিস অ্যান্ড ডেমোক্রেসির মতে, বর্তমানে ৬৩১ জন ভারতীয় জেলে এবং একজন বেসামরিক বন্দী করাচির লান্ডি এবং মালির জেলে তাঁদের কারাদণ্ডের মেয়াদ শেষ করা সত্ত্বেও বন্দী রয়েছেন। এই ভারতীয় জেলেরা পাকিস্তান ও ভারতের মধ্যে সামুদ্রিক আঞ্চলিক সীমানা চুক্তি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন।

Pakistan-এর কারাগারে বন্দী ১৯৯ ভারতীয়র শীঘ্রই মুক্তি, ৬৫৪ জন ভারতীয় বন্দী পাক কারাগারে

উল্লেখ্য, ৬৫৪ জন ভারতীয় জেলে করাচি কারাগারে বন্দী রয়েছেন এবং প্রায় ৮৩ জন পাকিস্তানি জেলে ভারতের কারাগারে বন্দী রয়েছেন। জানা গিয়েছে ৬৫৪ জনের মধ্যে ৬৩১ জন ইতিমধ্যেই সাজার মেয়াদ শেষ করেছেন এবং প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছেন।

Pakistan-এর কারাগারে বন্দী ১৯৯ ভারতীয়র শীঘ্রই মুক্তি, ৬৫৪ জন ভারতীয় বন্দী পাক কারাগারে

Pakistan-এর কারাগারে বন্দী ১৯৯ ভারতীয়র শীঘ্রই মুক্তি, ৬৫৪ জন ভারতীয় বন্দী পাক কারাগারে
Pakistan-এর কারাগারে বন্দী ১৯৯ ভারতীয়র শীঘ্রই মুক্তি, ৬৫৪ জন ভারতীয় বন্দী পাক কারাগারে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন