এখনও জঙ্গি গোষ্ঠীদের আর্থিক মদত করছে পাকিস্তান, ধুসর তালিকায় রাখল FATF

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বে অর্থপাচার এবং জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক সাহায্যের অভিযোগে এখনও পাকিস্তানকে ধুসর তালিকাভুক্ত করে রাখল প্যারিসের ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স অথবা এফএটিএফ। অভিযোগ,এখনও জঙ্গি গোষ্ঠীদের আর্থিক মদত করছে পাকিস্তান। পাশাপাশি একাধিক সন্ত্রাস সংগঠনের মাথাদের সঙ্গে যোগ রয়েছে পাকিস্তানের।  দ্রুত এফএটিএফের প্রস্তাব মেনে নেওয়ার পরামর্শ দিয়েছে ওই সংস্থা।

সন্ত্রাস মদতের অভিযোগে ২০১৮ সাল থেকেই এফএটিএফের ধুসর তালিকার অন্তর্ভুক্ত ছিল পাকিস্তান। ২০১৯ সালের অক্টোবরের মধ্যে পাকিস্তানকে কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা না মেনেই এফএটিএফের নিয়ম লঙ্ঘন করে কাজ চালিয়ে গেছে তাঁরা।

আরও পড়ুনঃ Russia-Ukraine War: আলোচনায় বসতে রাজি পুতিন, তবে মানতে হবে শর্ত

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ এর তরফে জানানো হয়েছে, শুক্রবার প্যারিসের ওই সংস্থা বৈঠকের মাধ্যমেই এই সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে পাকিস্তানের রাখা ৩২ থেকে ৩৪ টি পয়েন্টকে বিশেষ গুরুত্ব দিতে চায়নি তাঁরা। এফএটিএফের তরফে বলা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ২০১৮ এর অ্যাকশন প্ল্যান অনুযায়ী ২৬ থেকে ২৭ দফার প্রস্তাব মিটিয়েছে। একইসঙ্গে এশিয়া গ্রুপ এর ২০২১ এর অ্যাকশন প্ল্যান অনুযায়ী ৭ থেকে ৮ দফার বদল ঘটিয়ে তাঁরা।

এফএটিএফের তরফে পাকিস্তানকে দ্রুত সামধানের প্রস্তাব দিয়েছে। এফএটিএফের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে রাষ্ট্রপুঞ্জ ঘোষিত সন্ত্রাস সংগঠনগুলির নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে পাকিস্তানের। সেইসঙ্গে সন্ত্রাস সংগঠনগুলিকে আর্থিক সাহায্য করছে তাঁরা।

এখনও জঙ্গি গোষ্ঠীদের আর্থিক মদত করছে পাকিস্তান, সতর্ক করল FATF

এখনও জঙ্গি গোষ্ঠীদের আর্থিক মদত করছে পাকিস্তান, সতর্ক করল FATF
এখনও জঙ্গি গোষ্ঠীদের আর্থিক মদত করছে পাকিস্তান, সতর্ক করল FATF

এফএটিএফের তরফে জানানো হয়েছে, পাকিস্তান এএমএল/সিএফটি এর অন্তর্ভুক্ত সমস্ত প্রস্তাব মানতে চলেছে। আশা করা হচ্ছে ২০২৩ এর জানুয়ারি মাসের মধ্যে সমস্ত প্রস্তাব মেনে নিতে পারবে পাকিস্তান। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে সন্ত্রাস সংগঠনগুলির প্রধান মাথাদের সঙ্গেই যোগ রয়েছে পাকিস্তানের। তাঁদের সাফ বার্তা, ২০১৮ এর AML/CFT এর অ্যাকশন প্ল্যান অনুযায়ী সমস্ত সন্ত্রাস সংগঠনগুলিকে আর্থিক মদত থেকে বিরত থাকুক তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন