নজরবন্দি ব্যুরো: বড় সংকটপূর্ণ সময়র মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান। রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই চরম সংকটে রয়েছে দেশ। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারির পর থেকে রাজনৈতিক ভাবে অশান্ত হয়ে রেয়েছে দক্ষিন এশিয়ার এই দেশটি।
আরও পড়ুন: Abhishek Banerjee-র কনভয়কাণ্ডে গ্রেফতার আরও ১ কুড়মি আন্দোলনকারী, ধৃতের সংখ্যা বেড়ে ১০
এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আরও বড় সংকট এসেছে দেশটির উপরে। সম্প্রতি পাকিস্তানের খারাপ অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করেছে অর্থনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক মুডিস। সংস্থা বলেছে যে পাকিস্তানের দেউলিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই অবস্থায় সে দেশের শরিফ সরকার মরিয়া চেষ্টা চালাচ্ছেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছে সাহায্য পাবার জন্য।

পাক সরকারের লক্ষ্য আইএমএফ এর কাছ থেকে ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার পাওয়ার। কিন্তু সেই টাকা পেতে গেলে শর্ত দিয়েছে আইএমএফ। আর তা হল আগে দেশের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি মেটাতে হবে তারপর আর্থিক সাহায্য। সাধারণ কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না আইএমএফ (IMF)।

কিন্তু এবার তারা কার্যতই নিয়মভঙ্গ করে শাহবাজ শরিফ প্রশাসনের কাছে এই শর্ত রেখেছে। পাকিস্তানে আইএমএফ মিশন চিফ নাথান পোর্টার জানিয়েছেন, ”আমরা লক্ষ্য রেখেছি সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলির দিকে। আমরা অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে কথা বলি না।
ঘরে বাইরে বিপাকে পাক সরকার, সমস্যা না মেটালে কোন আর্থিক সাহায্য নয়, জানিয়ে দিল IMF

আমাদের আশা, এই বিষয়ের কোনও শান্তিপূর্ণ সমাধান হবে। এবং তা হবে সংবিধান ও আইনের শাসন মেনে।” তাঁর এই বক্তব্য থেকে পরিষ্কার, পাকিস্তান যদি রাজনৈতিক স্থিতিশীলতা না ফেরাতে পারে, তবে তাদের সাহায্য করা সম্ভব হবে না আইএমএফের পক্ষে।








