IPL23: আইপিএল নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করলেন পাক ক্রিকেটার, কী বললেন তিনি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেনার দায়ে ডুবে যাচ্ছে পড়শি দেশ পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের দিকে তাকিয়ে রয়েছে শাহবাজ শরিফের দেশ। তবু টালবাহানা করে যাচ্ছে আন্তর্জাতিক সংগঠনটি। মিলছে না এমন পরিস্থিতিতে বিরক্ত পাক প্রধানমন্ত্রী। অপর দিকে ভারতে আই পি এল নিয়ে পাক ক্রিকেটারদের রাগ কিছুতেই কমছে না।

আরও পড়ুনঃ কতটা ফিট হলেন বুমরা-শ্রেয়স? বড় আপডেট দিল বিসিসিআই

13 11

পাকিস্তান সফরে গিয়েছে নিউ জ়িল্যান্ড দল। কিন্তু দ্বিতীয় সারির দল নিয়ে। প্রথম দলে থাকা আট জন ক্রিকেটার আইপিএল খেলতে ব্যস্ত। আর এই কারনেই রেগে গেলান পাক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। এক ওয়েবসাইটে রজ্জাক বলেছেন,

আইপিএল নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করলেন পাক ক্রিকেটার, কী বললেন তিনি
আইপিএল নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করলেন পাক ক্রিকেটার, কী বললেন তিনি

“প্রথমত, আমার মতে নিউ জ়‌িল্যান্ডের উচিত ছিল শক্তিশালী দল নিয়ে খেলতে আসা। তাদের মধ্যে কেউ আইপিএলে গিয়েছে। কেউ ফিট নয়। এই সিরিজ়‌ নিয়ে ওদের কোনও আগ্রহই নেই। ওদের বিরুদ্ধে টেস্ট খেলার সময় পুরো শক্তির দল নিয়ে এসেছিল। তখন দুর্দান্ত সব ম্যাচ খেলা হয়েছিল।”

আইপিএল নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করলেন পাক ক্রিকেটার, কী বললেন তিনি

12 11

তিনি আরও বলেন, “এখন ওদের দলে কোনও শক্তিশালী ক্রিকেটার নেই। আমরা আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে যে দলটাকে পাঠিয়েছিলাম, সেই ধরনের দলই ওরা আমাদের বিরুদ্ধে পাঠিয়েছে। ওদের ক্রিকেটারদের অগ্রাধিকার অবশ্য আলাদা। ওরা আইপিএল খেলতে ব্যস্ত। জানি না কেন আইপিএলের মতো লিগ খেলার জন্য ওদের বোর্ড অনুমতি দেয়। জাতীয় দল সবার আগে। সে জায়গায় তরুণ দল নিয়ে পুরোদস্তুর একটা সিরিজ়‌ খেলতে আসতে দেখে আমার অবাকই লাগছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর