যাদুকরের বাড়িতে CBI হানা! কিন্তু কেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবান্দি ব্যুরোঃ যাদুকর পিসি সরকার জুনিয়রের বাড়িতে CBI হানা। শুক্রবার সকালে CBI-র একটি দল পৌঁছে যান মুকুন্দপুরের পূর্বালোকে পিসি সরকারের বাড়িতে। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির হানা নিয়ে সরকার বাড়ির কেউ সংবাদমাধ্যমে মুখ খোলেননি। তবে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, চিটফান্ড-যোগ খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। 

আরও পড়ুনঃ মুকুলকেই সারদা মামলার রাজসাক্ষী করতে চায় CBI, রাজী নন মুকুল

CBI  সূত্রে খবর, পিসি সরকারের সঙ্গে টাওয়ার গ্রুপের একটি ব্যবসায়িক চুক্তি হয়। যেখানে টাওয়ার গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি রেস্তোরাঁ খোলার কথা ছিল পিসি সরকারের। টাওয়ার গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে যে রেস্তোরাঁ খোলার কথা ছিল, সেখানে শো করার কথাও ছিল জনপ্রিয় জাদুকরের। 

ওই সময় দু পক্ষের মধ্য়ে কয়েক কোটি টাকার আর্থিক লেনদেন হয়।তবে পি সি সরকারের তরফে এখনও কিছু জানানো হয়নি। সাংবাদিকদের সিবিআইও এখনও এনিয়ে কিছু জানায়নি। সূত্রের খবর, যদি জাদুকরের বাড়ি থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায় তবে সেই মতো পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন গোয়েন্দারা।

যাদুকরের বাড়িতে CBI হানা! তেমন হলে পি সি সরকারকে নিজাম প্যালেসেও ডাকা হতে পারে বলে খবর। যদিও এনিয়ে সঠিক কোনও তথ্য সংবাদমাধ্যমের হাতে এসে পৌঁছয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর