মুকুলকেই সারদা মামলার রাজসাক্ষী করতে চায় CBI, রাজী নন মুকুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মুকুলকেই সারদা মামলার রাজসাক্ষী করতে চায় CBI, রাজী নন মুকুল। ২১এর নির্বাচনের আগে পুরোনো মামলার জট খুলতে আসল অপরাধীদের শাস্তি দিতে উঠে পড়ে লেগেছে সিবিআই। ওই সংস্থার একটি সূত্র মারফত জানা গিয়েছে তৃণমূলের প্রাক্তণ কান্ডারী, বিজেপি নেতা মুকুল রায়কেই এই মামলার রাজসাক্ষী করতে চায় তারা। কিছু সিবিআই কর্তার দাবি ইতিমধ্যেই এইবিষয়ে মুকুল রায়ের সঙ্গে কথাও হয়েছে তাঁদের। কিন্তু এখনও রাজী হননি মুকুলবাবু। তবে মনস্থির করার জন্য কিছু সময় চেয়ে নিয়েছেন বলে দাবি করেছেন সিবিআই কর্তারা।   

আরও পড়ুন: আজই দল থেকে ইস্তফা দিতে চলেছেন রাজীব বন্দোপাধ্যায়।

এপ্রসঙ্গে মুকুলবাবুর মতামত জানতে তাঁর সঙ্গে বৃহস্পতিবার ফোন করা হলে, এক ব্যক্তি জানান তিনি ব্যস্ত আছেন, পরে ফোন করবেন। কিন্তু মুকুলবাবু রাত পর্যন্ত ফোন করেননি। এমনকি তাঁর মোবাইলে পাঠানো বার্তারও জবাব দেননি। তবে এইনিয়ে আইনজীবীরা জানাচ্ছেন, কোনও মামলায় জড়িত হিসেবে নাম উঠে আসা ব্যক্তিকে রাজসাক্ষী করতে গেলে আদালতে আবেদন করতে হয় তদন্তকারী সংস্থাকে। তবে তার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাজি হতে হবে। আইনজীবী দীপনারায়ণ মিত্র জানান, আদালতে চার্জশিট পেশের আগেই ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেবেন রাজসাক্ষী। সেই বয়ান খামে সিলবন্দি করে তদন্তকারী সংস্থার কাছে পাঠানো হবে। চার্জশিট পেশ করার সময় সেই সিল করা খাম তথ্য হিসেবে জমা দিতে হবে আদালতে। দীপনারায়ণবাবুর কথায়, ‘‘যিনি রাজসাক্ষী হবেন, তাঁর নাম চার্জশিটে থাকবে। শুধু ওই ব্যক্তির বিরুদ্ধে তারা কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিতে চাইছে না বলে তদন্তকারী সংস্থা আদালতকে জানাবে। সেই রাজসাক্ষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কি না, তা ঠিক করবেন বিচারকই।“

আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, বিচারকের সামনে ফৌজদারি কার্যবিধির ১৬৪ নম্বর ধারায় নিজের বয়ান নথিভুক্ত করবেন রাজসাক্ষী। সাক্ষী হিসেবে তিনি তাঁর বয়ান দেবেন মানেই যে সেই মামলায় তাঁকে কখনও গ্রেফতার করা যাবে না— এমনটা ভেবে নেওয়া ঠিক নয়। তবে সাধারণ ভাবে রাজসাক্ষীকে গ্রেফতার করার উদাহরণ প্রায় নেই।

সারদা কাণ্ডে মুকুল রায়ের নাম জড়িত থাকা সত্ত্বেও তাঁকেই রাজসাক্ষী কেন করতে চায় সিবিআই?এই প্রশ্নের উত্তরে সিবিআই জানায়, সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন নিজে বহু বার মুকুলবাবুর নাম করেছেন। কাশ্মীর থেকে ২০১৩ সালের এপ্রিলে সুদীপ্ত, তাঁর সহযোগী দেবযানী মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁদের গাড়িচালক অরবিন্দ সিংহকেও গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ। সিবিআইয়ের দাবি, তারা তদন্তের দায়িত্ব নেওয়ার পরে অরবিন্দ এসে জানিয়েছিলেন, সুদীপ্ত কলকাতা ছাড়ার আগে মুকুলবাবুর সঙ্গেই দেখা করেন। এমনকি সিবিআইয়ের দাবি অনুযায়ী, কলকাতা থেকে কাশ্মীর— গোটা রুটেই মুকুলবাবুর সঙ্গে সুদীপ্ত যোগাযোগ রেখেছিলেন বলে লিখিত ভাবে জানিয়েছেন অরবিন্দ। তদন্তকারীদের আরও দাবি, সারদা মামলায় যখন যাঁকে গ্রেফতার করা হয়েছে, প্রায় সকলেই মুকুলবাবুর নাম করেছেন এবং এই মামলায় অন্য যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদেরও বেশির ভাগই মুকুলবাবুর নাম করেন।

মুকুলকেই সারদা মামলার রাজসাক্ষী করতে চায় CBI, রাজী নন মুকুল । সিবিআই-কর্তাদের কথায়, সারদা মামলায় তদন্তের প্রায় প্রতিটি ধাপে উঠে এসেছে মুকুলবাবুর নাম। এই মামলায় অন্যতম অভিযুক্ত, এখন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও মুকুলবাবুর বিরুদ্ধে বয়ান দিয়েছেন। ফলে, এই মামলায় তাঁর থেকে বেশি তথ্য সম্ভবত আর কারও জানা নেই। তিনি রাজসাক্ষী হলে অভিযুক্তদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পেশ করতে সুবিধাই হবে সিবিআইয়ের। সারদা কেলেঙ্কারির গোটা পর্বে মুকুলবাবু কার্যত ছিলেন তৃণমূলের দু’নম্বর। ফলে, সারদা এবং অন্যান্য বেআইনি অর্থ লগ্নি সংস্থার সঙ্গে দলের কেউ জড়িয়ে থাকলে তা সব চেয়ে মুকুলবাবুই ভাল জানেন বলে তদন্তকারীদের অভিমত। এখন তিনি বিজেপিতে। তাই রাজসাক্ষী হয়ে তথ্য দিতে মুকুলবাবু রাজি হয়ে যাবেন বলেই আশা করছে সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর