শনিতেই পার্লামেন্টে প্রশ্নফাঁসের উত্তর চাইবে INDIA, আমরা প্রস্তুত পাল্টা NDA!

দুই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। অবশেষে সংসদে বিষয়টি উত্থাপন করা হবে বলে জানাল বিরোধী জোট ইন্ডিয়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। অবশেষে সংসদে বিষয়টি উত্থাপন করা হবে বলে জানাল বিরোধী জোট ইন্ডিয়া। প্রথম দু’দিন শপথ গ্রহণ এবং তৃতীয়দিন যৌথ অধিবেশনে ভাষণ রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে, সেই হিসাবে আগামীকাল, শনিবার থেকে লোকসভায় বিতর্ক শুরু হবে।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার পদেও NDA প্রার্থী, চন্দ্রবাবুদের এখনই হাতছাড়া করতে চাননা মোদি!

কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ সাফ জানিয়েছেন, বিতর্কের শুরুতেই প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে তাঁরা আলোচনা চান। একেবারে স্পষ্টভাবে বলতে গেলে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে জবাবদিহি করতেই হবে বলে দাবি ইন্ডিয়া জোটের। সেখানে সুর নরম করার কোনও সম্ভাবনাই নেই বলে জানিয়েছেন রমেশ। তিনি বলেছেন, “আক্রমণাত্মক মেজাজে থাকবে বিরোধীরা। কেন শিক্ষাক্ষেত্রে এই মারাত্মক কেলেঙ্কারি হল তার জবাব দিতে হবে।” অবশ্য তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও জবাব চাইছেন এই বিষয়ে। তা শনিবার হওয়া মুশকিল। মোদি আগামী ২ বা ৩ তারিখ বিতর্কে অংশ নিতে পারেন এমনটাই জানা যাচ্ছে।

শনিতেই পার্লামেন্টে প্রশ্নফাঁসের উত্তর চাইবে INDIA, আমরা প্রস্তুত পাল্টা NDA!

অন্যদিকে, আজ নিজের ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও প্রশ্নফাঁসের বিষয়টি উল্লেখ করেছেন। যদিও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, এনডিএ সরকার উত্তর দিতে প্রস্তুত। তাঁর মতে, ঘটনা প্রকাশ্যে আসতেই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে, সরকার কিছু গোপন করেনি এবং সংশোধনের সমস্ত ব্যবস্থা রেখেছে।

শনিতেই পার্লামেন্টে প্রশ্নফাঁসের উত্তর চাইবে INDIA, আমরা প্রস্তুত পাল্টা NDA!

শনিতেই পার্লামেন্টে প্রশ্নফাঁসের উত্তর চাইবে INDIA, আমরা প্রস্তুত পাল্টা NDA!

এবার নিট পরীক্ষা দেন মোট ২০,৮৭,৪৬২ জন। ফলপ্রকাশের পর দেখা যায়, প্রথম স্থান অধিকার করেছেন ৬৭ জন। আর প্রত্যেকেই ফুলমার্কস। অর্থাৎ, ৭২০-তে ৭২০!  ২০-৩০ লাখ টাকায় ডাক্তারি পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে। শুধু তাই নয়, রীতোমতো প্রশিক্ষণ দিয়ে পরীক্ষার্থীদের তৈরি করে দেওয়া হয়েছিল। অন্যদিকে, নেটের প্রশ্নও আগে থেকে ফাঁস হয়েছে। ডার্ক ওয়েব বা টেলিগ্রামের মাধ্যমে পরীক্ষার্থীরা ছবিতে প্রশ্নপত্র হাতে পেয়ে গিয়েছিলেন। এই দুই কেলেঙ্কারি কেন্দ্রের সরকারকে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর