সাংসদ সাসপেনশন, শীতকালীন অধিবেশন বয়কট বিরোধীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের অগাস্ট মাসে রাজ্যসভায় একটি বিশেষ কমিটি গথন করারা কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। যেখানে বলা হয়েছিল এই কমিটির মাধ্যমে সংসদ ভবনের মধ্যে বিরোধীদের চালানো বিভিন্ন অপ্রীতিকর ঘটনার তদন্ত করবে এবং তাঁদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে।

আরও পড়ুনঃ নতুন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তায় পর্ষদ, কি হবে এবারের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা?

সেইমত এবারের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই দোষী সাব্যস্ত করে সাসপেন্ড করা হয় ১২ জন বিরোধী সাংসদ কে। যা প্রকাশ্যে আসা মাত্রই সরগরম হয়ে উঠেছে গোটা দেশের রাজনীতি। এরপরেই গতকাল বিরোধী নেতা মল্লিকাজুন খারগে সাথে বিশেষ বৈঠক করে বিরোধীরা।
সেখানথেকেই আপাতত জানা গিয়েছে, এমন ব্যবহারের দরুন এবারের গোটা শীতকালীন অধিবেশন বয়কট করতে পারেন বিরোধী সাংসদরা। যা নিয়ে রীতিমতো মতভেদ তৈরি হয়েছে খোদ বিরোধীদের অন্দরেই।

সাংসদ সাসপেনশন, অধিবেশন বয়কট বিরোধীদের

সাংসদ সাসপেনশন, শীতকালীন অধিবেশন বয়কট বিরোধীদের
সাংসদ সাসপেনশন, শীতকালীন অধিবেশন বয়কট বিরোধীদের

এই সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে জানানো হয় , এই রকম ভাবে গোটা শীতকালীন অধিবেশন কে বয়কট করে কেন্দ্রীয় সরকার কে বাড়তি অক্সিজেন দিতে চায়না জাতীয় কংগ্রেস। বরং ঠাণ্ডা মাথায় গোটা বিষয়টি কে মেটাতে চায় কংগ্রেস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর