নজরবন্দি ব্যুরোঃ ১২ জন রাজ্যসভার সাংসদদের সাসপেনশন তুলে নেওয়া হোক। এই দাবীতে একযোগে মিছিলে নামল সমস্ত বিরোধী দলগুলি। এদিন সংসদ থেকে বিজয় চক অবধি মিছিল করেন সমস্ত বিরোধী দলের সাংসদরা।
আরও পড়ুনঃ ওমিক্রন আতঙ্কের মাঝেও সস্তি, দেশে দৈনিক করোনা সংক্রমণ ৬ হাজারের নিচে
উল্লেখ্য, বাদল অধিবেশনে বিশৃঙ্খলার অভিযোগে ১২ জন রাজ্যসভার সাংসদকে শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করা হয়। ১২ জন বিরোধী পক্ষের সাংসদদের মধ্যে রয়েছেন কংগ্রেস সাংসদ ফুলো দেবী নেতাম, ছায়া বর্মা, রিপুন বোরা, রাজামণী প্যাটেল, সৈয়দ নাসির হুসেইন, অখিলেশ প্রসাদ সিং। তৃণমূলের সাংসদদের মধ্যে রয়েছেন দোলা সেন এবং শান্তা ছেত্রী, সিপি(আই)এমের এলামারাম করিম, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী, অনীল দেশাই, সিপিআইয়ের বিনয় বিশ্বম। ক্ষমা না চাওয়া অবধি সাসপেনশন তুলে নেওয়া হবে না জানিয়েছেন রাজ্যসভার চেয়ারপার্সন ভেঙ্কাইয়া নাইডূ।
তখন থেকে গান্ধী মুর্তির পাদদেশে নিয়ম করে ধর্না দিতে দেখা গিয়েছে ১২ জন সাংসদকে। উপস্থিত হয়েছেন অন্যান্য বিরোধী দলের নেতারাও। এবার সেই ১২ জন সাংসদদের সাসপেনশন তুলে নেওয়ার দাবীতে মঙ্গলবার সংসদ থেকে বিজয়চক অবধি মিছিল করে বিরোধী দলের সাংসদরা। মুলত বহিষ্কৃত সাংসদদের পাশে থাকার বার্তা দিতে চাইছেন সাংসদরা।
সাংসদদের সাসপেনশন তুলে নেওয়া হোক, বিরোধীদের মিছিল
এর আগে মঙ্গলবারেই রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকাজুন খাড়গের বাসভবনে বৈঠক করে বিরোধীরা। সেখানেই নির্ধারিত হয় বিরোধী শিবিরের কর্মসূচি। সেই বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল । কিন্তু বিরোধী সাংসদদের মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদরা।



