ওমিক্রন আতঙ্কের মাঝেও সস্তি, দেশে দৈনিক করোনা সংক্রমণ ৬ হাজারের নিচে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ওমিক্রন আতঙ্কের মাঝেও নিম্নমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের নীচে নেমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে কমেছে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যাও। সব মিলিয়ে দেশজুড়ে টিকাকরণে জোরদার গতিতে মিলছে সাফল্য।

আরও পড়ুনঃ হ্যামস্ট্রিংয়ে চোট! দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ হিট ম্যান

কমছে আক্রান্তের সংখ্যা, ক্রমেই সুস্থ হচ্ছে দেশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৭৮৪ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২৫২ জন।

এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৫ হাজার ৮৮৮ জন। প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮৮ হাজার ৯৯৩ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও।

ওমিক্রন আতঙ্কের মাঝেও সস্তি, দেশে দৈনিক করোনা সংক্রমণ ৬ হাজারের নিচে

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৩৮ হাজার ৭৬৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৯৯৫ জন। সুস্থতার হার ৯৮.৩৭ শতাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন