নির্বাচন কমিনের সর্বদল বৈঠক বয়কট বিরোধীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা পুরভোটের পর রাজ্যের বাকি পুরসভার নির্বাচন কবে? তা নিয়ে সোমবার সর্বদলীয় বৈঠকে বসে নির্বাচন কমিশন। কয়েকটি বিষয়ে মতবিরোধের কারণে কমিশনের তরফে ডাকা সর্বদলীয় বৈঠক থেকে ওয়াকআউট করল বিরোধীরা। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে একযোগে সরব হয়েছে বাম-কংগ্রেস-বিজেপি। সরকারের পক্ষে কথা বলছে কমিশন। এমনই অভিযোগ বিরোধীদের।

আরও পড়ুনঃ চরমে ক্লাব ও কোচের মন কষাকষি, তবে কি হাবাসের পথেই দিয়াজ ?

মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী আগামী মাসের ২২ তারিখ রাজ্যের চার পুরনিগমে ভোট পরিচালনা করার জন্য বিশেষ প্রস্তুতি শুরু করেছিল রাজ্যের নির্বাচনী কমিশন। সেইমতই আজ সর্বদলীয় বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশনার সৌরভ দাস। তবে সেই বৈঠক শেষ হওয়ার কিছু সময় আগেই একে একে বেড়িয়ে আসে বাম-কংগ্রেস ও বিজেপির প্রতিনিধিরা।

নির্বাচন কমিনের সর্বদল বৈঠক বয়কট বিরোধীদের

West Bengal Elections 2021 Phase 2 voting tomorrow: Timings and all you need to know - Information News
নির্বাচন কমিনের সর্বদল বৈঠক বয়কট বিরোধীদের

তবে নির্ধারিত সূচি মেনেই, সেই বৈঠক শেষ করে সাংবাদিক বৈঠকের মাধ্যমে চার পুরনিগম যথা বিধাননগর , চন্দননগর, শিলিগুড়ি, ও আসানসোলে ভোটের দিনক্ষণ ও ফলাফল ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত করে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে আগামী মাসের ২২ তারিখ ভোট হপ্তে চলেছে এই চার পুরসভায়। সেইসঙ্গে আগামী মাসের ২৫ তারিখ ওই সমস্ত কেন্দ্রের ফলাফল প্রকাশের দিনক্ষণ ধার্য করা হয়েছে। সেইমতো আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হতে চলেছে মনোনয়ন গ্রহন যা চলবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত