চরমে ক্লাব ও কোচের মন কষাকষি, তবে কি হাবাসের পথেই দিয়াজ ?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতবারের সমস্ত ভুল ত্রুটি শুধরে এবছর নিজেদের দল সাজানোর পরিকল্পনায় নেমেছিল এসসি ইস্টবেঙ্গল। তাই লগ্নিকারী সংস্থার সঙ্গে সমস্যা সমাধানের পর থেকেই দল গঠনে বাড়তি নজর দিয়েছিল লগ্নিকারী সংস্থা। সেইমত একাধিক দেশি-বিদেশী তারকাদের কে দলে তুলে চমক ও দিয়েছিল লাল-হলুদ। তবে জয়ের খরা যেন কিছুতেই কাটছে না চিমা- পেরেসোভিচদের, এসবের মাঝেই এবার দল ছাড়ার জল্পনা উঠে আসল স্প্যানিশ বসের তরফ থেকে।

আরও পড়ুনঃ খড়দহ খুনের কিনারা করল পুলিশ, খুন করার পর গঙ্গায় পুঁতে রাখার চেষ্টা ধৃতের

এবারের আইএসএলের প্রথম ম্যাচে এগিয়ে থেকে ও শেষপর্যন্ত ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল মানালো দিয়াজের লাল-হলুদ কে। তবে এরপরেই হাবাসের সাজানো এটিকের সামনে কার্যত তাসের ঘরের মত ভেঙে পড়ে অরিন্দমরা। তাঁর পর থেকে যত সময় এগিয়েছে লিগ টেবিলের তলানিতে স্থান পেয়েছে এসসি ইস্টবেঙ্গল। একাধিক ম্যাচে শুরু থেকে এগিয়ে থাকলে ও শেষ পর্যন্ত অমীমাংসিত কিংবা পরাজিত হিসেবেই শেষ করতে হয়েছে লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাব কে।

যারফলে বর্তমানে সকল সভ্য সমর্থকদের কাছেই ধীরে ধীরে চক্ষুশূল হয়ে উঠছেন মানালো দিয়াজ। প্রথম দিকে শোনা গিয়েছিল, হায়দ্রাবাদ এফসির কাছে পরাজিত হলেই কোচের দায়িত্ব থেকে দিয়াজকে সরিয়ে অন্য কাউকে বসাবে লাল-হলুদ কর্তৃপক্ষ। কিন্তু পরবর্তী সময়ে মত বদলের কথা শোনা যায় লাল-হলুদ ম্যানেজমেণ্টের তরফ থেকে। জানা গিয়েছিল, বর্তমান সময়ে নাকি নিজের পদ ছাড়তে রাজি নন ইস্টবেঙ্গলের এই হেড কোচ।

তাছাড়া ম্যানেজমেণ্টের তরফ থেকে ও নাকি জানানো হয়েছিল, এই সময়ে কোচকে দলের দায়িত্ব থেকে সরালে পুরো মরশুমের বেতন দিয়েই ছাড়তে হবে তাঁকে। যা একেবারেই মানতে নারাজ লাল-হলুদের লগ্নিকারী সংস্থা। তবে এই নিয়ে লাল-হলুদ কোচের তরফ থেকে নাকি শোনা গিয়েছে বর্তমানে আর ক্লাবে থাকতে চাননা তিনি সেইকারনে নাকি একমাসের বেতন ছাড়তেও রাজি রয়েছেন কোচ

চরমে ক্লাব ও কোচের মন কষাকষি, হাবাসের পথেই দিয়াজ ?

SC East Bengal coach Manolo Diaz ready for 'slow but steady' approach in ISL
চরমে ক্লাব ও কোচের মন কষাকষি, তবে কি হাবাসের পথেই দিয়াজ ?

সেই নিয়েই এবার বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, লাল-হলুদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে নাকি চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে স্প্যানিশ কোচের। সেই মতই নাকি দল ছাড়ার ও কাগজপত্র তৈরি করেছে ক্লাব। তাহলে কি আগামী সোমবারই শেষবারের মত চিমা-পেরোসেভিচদের অনুশীলন করাবেন দিয়াজ ? সেই উত্তর ই খুঁজে বেড়াচ্ছেন সকলে। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই এটিকে মোহনবাগানের খারাপ  ফলাফলের জন্য কোচের পদ ছেড়ে ছিলেন হাবাস তাহলে কি এবার সেই পথেই হাঁটতেই সসম্মানে সরে দাঁড়াতে চাইছেন দিয়াজ সেদিকেই নজর সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন