খড়দহ খুনের কিনারা করল পুলিশ, খুন করার পর গঙ্গায় পুঁতে রাখার চেষ্টা ধৃতের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খড়দায় গঙ্গা থেকে বছর চল্লিশের শিবনাথ দাসের দেহ উদ্ধারে ঘটনার কিনারা করল পুলিশ। প্রথম থেকেই পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছিল খুন করা হয়েছে শিবনাথ দাসকে। ঘটনার তদন্তে নেমে এক জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বিপ্লব দাস। তদন্তকারীদের দাবি, জেরায় ধৃত স্বীকার করেছেন টাকা পয়সা লেনদেন সংক্রান্ত ঝামেলার জেরেই খুন করা হয়েছে শিবনাথকে।

আরও পড়ুনঃ রণকৌশল নির্ধারণের বৈঠকে ধুন্ধুমার, প্রকাশ্যে জলপাইগুড়ি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

সোমবার সকালে আগরপাড়া থেকে শিবনাথের বন্ধু বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় বিপ্লব জানিয়েছে, ঘটনার দিন অত্যধিক মদ্যপান করায় শিবনাথকে। তারপর তাঁকে খুন করা হয়। বিপ্লবের সঙ্গে ছিল আরও দুই যুবক ছিল। খুনের পর দেহ প্রমাণ লোপাটের জন্য গঙ্গায় পুঁতে রাখার চেষ্টা করে তারা। কিন্তু সেটা সফল হয়নি। বিপ্লবকে জেরা করে বাকি দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বিপ্লবকে জেরা করে বাকি দুজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পানিহাটি গিরিবালা ঘাটে রবিবার উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ। প্রথমে স্থানীয় বাসিন্দারা দেহটি পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হয় থানায়। খড়দহ থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।

খড়দহ খুনের কিনারা করল পুলিশ, খুন করার পর গঙ্গায় পুঁতে রাখার চেষ্টা ধৃতের

এলাকাবাসীরা প্রথমে দেহটি দেখে চিনতে পারছিলেন না। স্থানীয় বাসিন্দা নন বলেই মনে করছিলেন তাঁরা। অপর দিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত পরশু সকাল ১১ টা নাগাদ অফিস যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। এরপর দীর্ঘক্ষন বাড়ি ফেরেননি। রাত সাড়ে দশটা নাগাদ শেষ বার ফোনে কথা হয়। তারপর থেকে বন্ধ ছিল মোবাইল ফোনটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন