নজরবন্দি ব্যুরোঃ বাংলার ক্রিকেট শাসনের সীমানা পেরিয়ে এবারের পুরসভা নির্বাচনের ময়দানে নামতে চলেছেন প্রাক্তন সিএবি কর্তা বিশ্বরূপ দে। গত বিধানসভা নির্বাচনের পূর্বে ঘাসফুল শিবিরে যোগদান করেছিলেন এই প্রাক্তন ক্রিকেট কর্তা। তবে সেবার সম্ভব না হলেও এবারের ভোটে চৌরঙ্গী কেন্দ্রের ৪৮ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করা হয় তাঁকে।
আরও পড়ুনঃ Dry Fruits: ড্রাই ফ্রুটস বা শুকনো ফল, কি কি সুবিধা রয়েছে এতে?
সেইমত আজ নিজের মনোনয়ন পত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এই প্রাক্তন কর্তা। সেখানে এবারের এই পুরনির্বাচনে জয়ের ব্যাপারে তাঁকে জিগ্যেস করা হলে তিনি বলেন,”বিগত কয়েক বছর ধরে আমি সাধারন মানুষের পাশে রয়েছি। সর্বদাই তাঁদের সমস্ত প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামী দিনে ও করব।”
তিনি আরও বলেন, এবারের এই নির্বাচনে দল যে আমাকে যোগ্য মনে করেছে তাঁর জন্য আমি কৃতজ্ঞ। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি কে অসংখ্য ধন্যবাদ।
‘প্রতিপক্ষরাই আমার প্রশংসা করবে’, বিশ্বাসী বিশ্বরূপ

তবে বিরোধীদের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার সেইরকম ভাবে কোন প্রতিপক্ষ নেই তবে বিগত কয়েক বছরে যেভাবে সকলের পাশে থেকেছি তাঁতে আমার প্রতিপক্ষ যারা রয়েছেন তাঁরা ও আমার প্রশংসা করবেন। এমনটাই মনে করেন এই প্রাক্তন ক্রিকেট কর্তা।



